গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, আতঙ্কে দোকানদাররা
রাজধানীর গুলিস্তানের প্রাণকেন্দ্র সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
এর আগে সকাল ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ৫ম তলায় একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোর, ফলে দোকানদার ও ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ শুরু করে। ভবনের আশপাশে মাইকিং করে দোকানদারদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়, যাতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়।
ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।






আপনার মতামত লিখুন