সিস্টেমে ধান্দাবাজদের পুনরায় জেঁকে বসার অভিযোগ এনসিপির সারজিসের
“সিস্টেমে আবারও ধান্দাবাজ ও বাটপাররা জেঁকে বসেছে”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানার মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিগত সময়ে বাংলাদেশের প্রতিটি সিস্টেম কিছু ধান্দাবাজ, বাটপার, আর ব্যক্তি স্বার্থান্বেষী লোকদের দ্বারা কলুষিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই তারা আবার নতুন করে সিস্টেমে প্রবেশ করেছে।”
এই পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শুরুর আগে শহরের শহীদ মাহবুব চত্বর থেকে “জুলাই পদযাত্রা” শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এতে এনসিপি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।






আপনার মতামত লিখুন