খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ থাকছে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ থাকছে না

‘সহকারী শিক্ষক’ নামে যে পদটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, তা এখন থেকে আর থাকবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পদের নাম হবে শুধু ‘শিক্ষক’। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আরও চারটি পদে নাম পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা ও আধুনিকায়নের অংশ হিসেবে এই পদের পুনরায় নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফের সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এসব পরিবর্তন আনা হয়েছে।

৩ লাখ ৬২ হাজার শিক্ষকের পদের নাম বদল

প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার এন্ট্রি পদ ‘সহকারী শিক্ষক’ না হয়ে শুধুই ‘শিক্ষক’ নামে পরিচিত হবে। এতে দেশের মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদে এই পরিবর্তন প্রযোজ্য হবে।

মন্ত্রণালয়ের ভাষ্য, মাঠপর্যায়ে শিক্ষক ও কর্মকর্তারা বাস্তবে যে দায়িত্ব পালন করছেন, নতুন নামগুলো সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ। একই সঙ্গে নামগুলোকে আরও সরল, আধুনিক ও দায়িত্ব-কেন্দ্রিক করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

চারটি প্রশাসনিক পদে পরিবর্তন 

শুধু সহকারী শিক্ষকই নয়, আরও চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে। এগুলো হলো —সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যা এখন থেকে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা, যা এখন থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার, যা এখন থেকে প্রশাসনিক কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, যা এখন থেকে সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়) হিসেবে পরিচিত হবে।

বিশেষ করে পরীক্ষণ বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এই রদবদল গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে ৩৩৫টি পরীক্ষণ বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষকরা এখন থেকে ‘সহকারী ইনস্ট্রাক্টর’ হিসেবে পরিচিত হবেন।

যে যৌক্তিকতায় আনা হলো পরিবর্তন

মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পদের নামকরণে দীর্ঘদিন ধরেই অসামঞ্জস্য ছিল। অনেক সময় একই পদবির মধ্যে ‘সহকারী’ শব্দ থাকায় বিভ্রান্তি সৃষ্টি হতো— বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্ব ভাগাভাগির ক্ষেত্রে। নতুন নামগুলো কর্মকর্তাদের দায়িত্ব ও অবদানকে আরও ভালোভাবে প্রতিফলিত করবে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই পরিবর্তনের ফলে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে নীতিনির্ধারকদের কাছে শিক্ষক ও কর্মকর্তাদের ভূমিকা আরও স্পষ্ট হবে। ভবিষ্যতে পদোন্নতি, প্রশিক্ষণ, দায়বদ্ধতা ও মূল্যায়নের ক্ষেত্রেও এই নামকরণ কাঠামো সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি