খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে “বাংলাদেশ ব্যাংক কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কমপ্লায়েন্স” শীর্ষক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
কমিউনিটি ব্যাংকের উদ্যোগে “বাংলাদেশ ব্যাংক কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কমপ্লায়েন্স” শীর্ষক বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর উদ্যোগে “বাংলাদেশ ব্যাংক কম্প্রেহেনসিভ ইন্সপেকশন কমপ্লায়েন্স” শীর্ষক বিশেষায়িত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমিতে শনিবার (৫ জুলাই, ২০২৫) দিনব্যাপী বিশেষায়িত এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ), ঢাকা অফিসের নির্বাহী পরিচালক মোঃ হানিফ মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

উদ্বোধনী বক্তব্যে, বিবিটিএ-এর নির্বাহী পরিচালক মোঃ হানিফ মিয়া ব্যাংকিং খাতের সকল স্তরে কমপ্লায়েন্স এবং প্রাতিষ্ঠানিক সততার সংস্কৃতি গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কম্প্রিহেনসিভ ইনস্পেকশন কেবল একটি রেগুলেটরি আনুষ্ঠানিকতা নয়, বরং আর্থিক ব্যবস্থার মধ্যে স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি কৌশলগত তদারকির হাতিয়ার। তিনি অংশগ্রহণকারীদের প্রাতিষ্ঠানিক ঝুঁকি হ্রাস এবং পরিচালনা দক্ষতা বৃদ্ধির জন্য সক্রিয়, ডকুমেন্টেশন-কেন্দ্রিক এবং নিয়ন্ত্রক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার আহ্বান জানান।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংক এবং বিবিটিএ-কে তাদের অব্যাহত নির্দেশনা এবং ব‍্যাংকের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিষয়টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কমিউনিটি ব্যাংকের পরিচালন কৌশলের একটি মূল ভিত্তি হল পরিচালনগত দক্ষতা এবং রেগুলেটরি ইনস্পেকশন এর এই প্রশিক্ষণ ব্যাংকের সেই পরিচালনকে আরও গতিশীল করবে । তিনি অংশগ্রহণকারীদের- বিশেষ করে শাখা ব্যবস্থাপক এবং কমপ্লায়েন্স এর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের, তাদের নিজ নিজ ইউনিটে অর্জিত জ্ঞানকে কার্যকরভাবে কাজে লাগানোর জন্য উৎসাহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিবিটিএ-এর যুগ্ম পরিচালক মোঃ ফরহাদ হোসেনও উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর, তিনি বাংলাদেশ ব্যাংকের রিসোর্স পারসন হিসেবে শাখা এবং প্রধান কার্যালয়ে পরিদর্শন বিষয় , ডকুমেন্টেশন প্রোটোকল, প্রধান ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়সহ পরিদর্শন থেকে প্রাপ্ত তথ্যের সমাধান কৌশলগুলির মতো বিষয়গুলি নিয়ে সুনির্দিষ্ট ও প্রযুক্তিগত অবস্থান থেকে আলোচনা করেন।

এই উদ্যোগটি কর্মক্ষেত্রে ক্রমাগত প্রশিক্ষন এবং ব্যাংকিং উৎকর্ষতার প্রতি কমিউনিটি ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি