বিপজ্জনক হামলায় ইসরায়েলের সেনা বহরে ধ্বংস, নিহত আট
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর একটি যানবাহনের নিচে পেতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে ইসরায়েলের সাত সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ছিলেন সেনা কর্মকর্তা। পৃথক আরেক হামলায় একজন সেনা গুরুতর আহত হন। মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, চলতি জুন মাসের শুরু থেকেই গাজায় অন্তত ১৯ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, হামাস-শাসিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের টানা অভিযানে প্রাণ হারিয়েছে ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আর বাস্তুচ্যুত হয়েছেন দুই মিলিয়নের বেশি মানুষ।
ইসরায়েলের সামরিক পরিসংখ্যান অনুযায়ী, জুনের শুরু থেকে গাজায় কমপক্ষে ১৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র বিমান ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ২০ লাখের বেশি জনসংখ্যার বেশির ভাগই বাস্তুচ্যুত এবং তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছেন।






আপনার মতামত লিখুন