খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণ ও সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
জেনে নিন ডেঙ্গু জ্বরের লক্ষণ ও সতর্কতা

প্রতিবছর বর্ষাকাল এলেই দেশে এক আতঙ্কের নাম হয়ে ওঠে ডেঙ্গু জ্বর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস নামক একটি মশার মাধ্যমে ছড়ায়। সাধারণত বৃষ্টির সময় জমে থাকা পরিষ্কার পানি এডিস মশার প্রজননের আদর্শ স্থান। ফলে বর্ষা শুরু হওয়ার কিছুদিন পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়।

ডেঙ্গু কীভাবে ছড়ায়?

ডেঙ্গু জ্বর ছড়ায় এডিস ইজিপ্টাই নামক স্ত্রী মশার মাধ্যমে। এই মশাটি দিনের বেলায়, বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় বেশি সক্রিয় থাকে। এডিস মশা ডেঙ্গু ভাইরাস বহন করে এবং এটি মানুষের শরীরে প্রবেশ করলেই সংক্রমণ শুরু হয়।

ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে সংক্রমণের ৩ থেকে ৭ দিনের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। তবে লক্ষণ সব সময় একরকম হয় না, এটি নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। নিচে ডেঙ্গুর কিছু সাধারণ ও গুরুতর লক্ষণ তুলে ধরা হলো—

সাধারণ লক্ষণসমূহ:

  • উচ্চ জ্বর (১০২-১০৪°F বা ৩৯-৪০°C পর্যন্ত)
  • তীব্র মাথাব্যথা
  • চোখের পেছনে ব্যথা
  • পেশি ও হাড়জোড়ায় ব্যথা (এই জন্যই ডেঙ্গুকে ‘ব্রেকবোন ফিভার’ও বলা হয়)
  • বমি ভাব বা বমি
  • চর্মরোগ বা ফুসকুড়ি
  • চোখ-মুখ ও নাক থেকে রক্তপাত (কখনো কখনো)
  • চরম ক্লান্তি ও দুর্বলতা

গুরুতর ডেঙ্গুর লক্ষণ (Severe Dengue বা Dengue Hemorrhagic Fever):

  • প্লেটলেট কমে যাওয়া
  • ত্বকে লাল দাগ বা রক্ত জমাট
  • শরীরের ভেতরে রক্তক্ষরণ
  • শক সিনড্রোম (রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যাওয়া)
  • মৃত্যু পর্যন্ত হতে পারে, যদি সময়মতো চিকিৎসা না হয়

কখন চিকিৎসকের কাছে যাবেন?

  • জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে
  • রক্তপাত শুরু হলে (মাড়ি, নাক, প্রস্রাব বা পায়খানার সাথে)
  • প্রস্রাব কমে গেলে বা ত্বক ফ্যাকাশে হয়ে গেলে
  • তীব্র পেটব্যথা বা ঘন ঘন বমি হলে

প্রতিরোধই সবচেয়ে বড় করণীয়

ডেঙ্গু প্রতিরোধে এখনো কোনো কার্যকর ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। তাই সতর্কতা অবলম্বনই হলো একমাত্র উপায়। নিচে কিছু পরামর্শ দেওয়া হলো—

  • বাসা ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন
  • ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ফ্রিজের নিচে বা এসির পানি জমতে দেবেন না
  • দিনে ঘুমালে মশারি ব্যবহার করুন
  • মশার প্রজননস্থল ধ্বংস করুন
  • মশারোধী ক্রিম, স্প্রে বা কয়েল ব্যবহার করুন

বর্ষার এই সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়লেও সচেতনতা ও সতর্কতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব। নিজের ও পরিবারের সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। অল্প লক্ষণ দেখা দিলেই দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

 

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি