খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিকাশের গ্রাহকদের ৫০ হাজার টাকা ডিজিটাল ঋণ দিবে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
বিকাশের গ্রাহকদের ৫০ হাজার টাকা ডিজিটাল ঋণ দিবে সিটি ব্যাংক

বিকাশের গ্রাহকদের জন্য ডিজিটাল ঋণের সর্বোচ্চ সীমা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বেসরকারি খাতের দি সিটি ব্যাংক।

বুধবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে যোগ্য বিকাশ গ্রাহকেরা যেকোনো সময় বিকাশ অ্যাপ থেকে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে কে কত ঋণ পাবেন, সেটি নির্ভর করবে ব্যবহারকারীর লেনদেন ও ঋণমানের অতীত রেকর্ডের ভিত্তিতে।

বিকাশ জানিয়েছে, এত দিন ডিজিটাল ন্যানো ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা। তবে গ্রাহকের চাহিদা, আস্থা ও দ্রুত ঋণ পাওয়ার সুবিধাকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই ঋণসীমা ৫০ হাজার টাকা পর্যন্ত উন্নীত করা হয়েছে।

সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২০২১ সালে এই ডিজিটাল ন্যানো ঋণসেবা চালু করা হয়। চালুর পর এখন পর্যন্ত ১০ লাখ গ্রাহক বিকাশ অ্যাপ ব্যবহার করে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখ বারের বেশি ডিজিটাল ঋণ নিয়েছেন। টাকার অঙ্কে এই ঋণের পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকেরা বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে মাত্র কয়েক ক্লিকেই সিটি ব্যাংক থেকে তাৎক্ষণিক ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ‘ডিজিটাল লোন’ নিতে পারবেন। এই ঋণ পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ছয় মাস। ডিজিটাল ঋণ হওয়ায় এই ঋণ পেতে সরাসরি ব্যাংকে যেতে হবে না, লাগবে না কোনো কাগজপত্রও।

বিকাশ হিসাবে গ্রাহকের লেনদেন পর্যালোচনা ও সিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের ঋণ গ্রহণযোগ্যতা ও ঋণের পরিমাণ নির্ধারিত হয়। আর যাঁরা এখনো ডিজিটাল ঋণসেবার আওতায় আসেননি, তাঁরা নিয়মিত বিকাশ ব্যবহার করে অ্যাড মানি, সেভিংস, পেমেন্টসহ বিভিন্ন সেবা নিলে ঋণ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেন।

ঋণ নেওয়া ও পরিশোধের পদ্ধতি

প্রথমেই বিকাশ অ্যাপের ‘লোন’ আইকনে ট্যাপ করে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্ক্ষিত ঋণের পরিমাণ লিখতে হবে। পরের ধাপে গিয়ে ঋণের শর্তগুলো ভালোভাবে পড়ে ও বুঝে সম্মতি দিতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তাৎক্ষণিকভাবে বিকাশ হিসাবে ঋণের টাকা যোগ হয়ে যাবে।

ঋণের ধরন অনুযায়ী গ্রাহককে মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ হিসাব থেকে কেটে নেওয়া হবে। তবে গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে শুধু ব্যবহার করা সময়ের জন্যই সুদ পরিশোধ করতে হবে। অগ্রিম পরিশোধের জন্য কোনো অতিরিক্ত চার্জ কাটা হবে না।

বিকাশ জানিয়েছে, কয়েক বছরের অভিজ্ঞতা ও সফলতার ভিত্তিতে এই ডিজিটাল ঋণ দেশের আর্থিক প্রযুক্তিসেবার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে। এ কারণে ঋণের পরিমাণ আরও বাড়ানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি