খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দলীয় স্বার্থে নয়, নিরপেক্ষতার সঙ্গে কাজ করবঃ প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
দলীয় স্বার্থে নয়, নিরপেক্ষতার সঙ্গে কাজ করবঃ প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বাক্স লুট ও কেন্দ্র দখল হতে দেবেন না বলে হুঁশিয়ার করেছেন।  সবাই সুন্দর নির্বাচন চায়, তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেন– প্রশ্ন রাখেন তিনি।

রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলে তিনি।

সিইসি বলেন, কোনো দলীয় স্বার্থে নয়, নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন– এটা কর্মকর্তাদের বলেছি আজ। জাতির উদ্দেশে বলতে চাই, কেউ যদি মনে করেন ব্যালট বাক্স লুট করে নিয়ে যাবেন, কেন্দ্র দখল করে জিতে যাব, তারা দিবাস্বপ্নে আছে। এটা এবার হতে দেব না ইনশাআল্লাহ। সবাই সুন্দর নির্বাচন চায় বলছে। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেন। কিছু লোক আছে যারা মতলববাজ, নির্বাচন এলে পথ থেকে ভোটারদের সরিয়ে দেবে, ভোট বাক্স লুট করে নিয়ে যাবে, সেই সুযোগ এবার পাবে না। এটার আমি নিশ্চয়তা দিচ্ছি।

নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসেছে, যখন ই হোক; ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে ডিসেম্বর থেকে জুনের কথা বলা হয়েছিল। এখন আবার নতুন ডাইমেনশন আসছে। লন্ডনে যে ঘোষণা হয়েছে আপনারা যতটুকু জানেন আমিও ততটুকু জানি। ভেতরে কি হয়েছে তা জানি না। আমার কাছে আনসাইন একটা কপি এসেছে, সেটাও কতটুকু তা তো জানি না। ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে। আলাপের পেছনেও আলাপ থাকে। ঘোষণা একটা হয়েছে, যদি সত্যি হয়ে থাকে, এখন এক-দেড় ঘণ্টার আলোচনা হয়েছে, শুধু একটা স্টেটমেন্ট দিয়ে বোঝা সম্ভব না। কাজেই সেগুলো আমাদের জানতে হবে। আমাদের নিরাপত্তা উপদেষ্টা একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে ইসি হয়ত একটা ডেট ঘোষণা করবে।
তিনি বলেন, নরমালি বিবেচনা করলে হবে না। এটা একটা বিশেষ পরিস্থিতি। বিশেষ পরিস্থিতি বিশেষ ধরনের সরকার। শাসনতন্ত্র যেটা আছে, সেটা হলে তো সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে করে ফেলতে পারতাম। যেহেতু এখন বিশেষ ধরনের সরকার, বিশেষ পরিস্থিতি, সরকার সংস্কারের বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করছে। এগুলো নিয়ে সরকারই আলোচনা করছে এখন পর্যন্ত। আমাদের ধারণা হচ্ছে, আশা করছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে। সরকারের সঙ্গে আমাদের একটু কথাবার্তা হতে হবে কিন্তু নির্দেশনার জন্য নয়। আমরা কারো নির্দেশনায় কাজ করব না। এটা একদম পরিষ্কার। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, পরিচালনায় আমরা কাজ করব না। এটুকু আজ আমাদের কর্মকর্তাদের বলেছি।

নির্বাচন কবে এটা কি সরকার থেকে নিশ্চিত করতে হবে– এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আমার কাছে পরিষ্কার নয়। আরপিওর ১১ ধারায় পরিষ্কার বলা আছে, নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে তারিখ ঘোষণা করবে। ছয় মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নেই।

নাসির উদ্দিন বলেন, আমাদের বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি। না হলে প্রধান উপদেষ্টা কি এতদিন ধরে দলগুলোর সঙ্গে এমনিই আলোচনা করছে। সবাইকে নিয়ে উনি নির্বাচন করতে চান, যাতে সুন্দর নির্বাচন হয়।

রোডম্যাপ কবে দেবেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে যা আলোচনা হয়েছে এর বাইরে আমার কোনো নলেজ নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আমি মিডিয়ায় দেখেছি। সরকারের সঙ্গে আমাদের এখনো আলোচনা হয়নি। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে ভাবছি, যখনই হয় যেন ভোট করতে পারি। সরকারের সঙ্গে আলোচনা হলে ভাব বুঝতে পারব কখন ডেট দিতে হবে।

সিইসি বলেন, আমরা কোনো টার্গেট ফিক্সড করিনি। যখন সরকারের সঙ্গে আলোচনা হবে তখন তারিখ নিয়ে আলাপ হবে। সরকারের পরিবর্তিত কোনো চিন্তাভাবনা আছে কি না, এটা জানতে হবে। রমজানের আগেও নির্বাচন হতে পারে। সরকারের সঙ্গে আলোচনা হলেই আমরা বুঝতে পারব। সরকারের থেকে ধারণা পেলে আমরা প্রস্তুত আছি। আমরা ডিসেম্বর থেকে জুন, প্রথম যখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল, সেটা ধরেই প্রস্তুতি নিয়েছি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি