খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হাজীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
হাজীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাজীগঞ্জের পৌর মার্কেটে গভীর রাতের ভয়াবহ আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে।

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার শহীদ আলী আজ্জম সড়কের পৌর মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে, যার ফলে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (২২ মার্চ ২০২৫) রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে টাইলস ও স্যানিটারি, দলিল লিখক, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, কনফেকশনারি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। বিশেষ করে, প্রায় ২০ জন দলিল লিখকের প্রায় ১০ হাজার দলিল ও স্ট্যাম্প বিক্রির ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে, যা এই ক্ষতির মাত্রা আরও বাড়িয়েছে।

স্থানীয়রা জানান, রাতে পৌর মার্কেটে আগুন দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসে খবর দেন এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় তরুণ ও যুবকদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর মধ্যে ১৭টি দোকানঘর ও দোকানে থাকা মালামালসহ সবকিছু পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে কিছু স্থানীয় ব্যক্তি এই ঘটনাকে নাশকতা হিসেবে সন্দেহ করছেন। আগুন নেভানোর সময় বেশ কয়েকজন তরুণ ও যুবক আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখনও আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।

উল্লেখ্য, চাঁদপুরে এর আগেও এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৩ মার্চ ২০২৫ তারিখে হাইমচর উপজেলার ভিংগুলিয়া এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে যায়, যেখানে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছিল।

এই ধরনের অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে বৈদ্যুতিক সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

স্বদেশ/ আজাদ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি