খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নয়নকাণ্ডে তোলপাড় বিএনপি: বহিষ্কারে দ্বিধা, শীর্ষ নেতায় ভরসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:০৯ পূর্বাহ্ণ
নয়নকাণ্ডে তোলপাড় বিএনপি: বহিষ্কারে দ্বিধা, শীর্ষ নেতায় ভরসা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে দখল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮০ জনের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবে বহাল তবিয়তে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নয়নকে বহিষ্কার না করায় দলের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিব্রত-বোধ করছেন সিনিয়র নেতারাও।

খোঁজ নিয়ে জানা যায়, নয়নের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বেপরোয়া হয়ে উঠেন তিনি। এস আলম গ্রুপের হয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করেন নয়ন ও তার অনুসারীরা। ব্যাংক দখলের চেষ্টাকালে তিনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছেন। তার ছোড়া গুলিতে ব্যাংকের ৬ কর্মকর্তা আহত হন। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন দখলের চেষ্টা করেন নয়ন।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের একজন শীর্ষ নেতা বলেন, অপরাধের দায়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহানের (শিরিন) পদ স্থগিত করেছে দল। বিভিন্ন জায়গায় লঘু অপরাধে নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। কিন্তু যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে বহিষ্কার করতে হিমশিম খেতে হচ্ছে দলকে। কারণ তিনি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের ঘনিষ্ঠজন। আর রকিবুল ইসলাম বকুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা দূত হিসেবে পরিচিত।
এ বিষয়ে কথা বলতে রকিবুল ইসলাম বকুলকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের ইসলামী ব্যাংক দখলের চেষ্টার বিষয়ে আমি ব্যক্তিগতভাবে জানি না। দীর্ঘ ৯ বছর পর গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলাম। পরে বিষয়টি শুনেছি। দখল ও চাঁদাবাজিসহ অনৈতিক অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আমরা জিরো টলারেন্স। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। বিষয়টি খোঁজখবর নিচ্ছি। প্রমাণসাপেক্ষে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত আমরা অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছি।
তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যারা যুবদলের নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেবেন এবং আমাদের অবগত করবেন।
বিএনপি নেতারা বলছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দলের কেউ যেন হামলা ভাঙচুর ও লুটপাটে না জড়ায়। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মন্দির, গির্জায় কোনো ধরনের সহিংসতা না হয়, পাহারা দিতে বলা হয়। তাদের দাবি অধিকাংশ জায়গায় দুষ্কৃতকারীরা এসব ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।
গত ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির পক্ষ থেকে যে সমাবেশ হয় তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিশোধের পথ পরিহারের আহ্বান জানান।

স্বদেশ/ আজাদ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি