খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তরুণদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
তরুণদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন

জাগো ফাউন্ডেশন এবং টিকটকের যৌথ উদ্যোগে, ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন, যা বাংলাদেশের তরুণদের অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কাজ করে, এ বছর এক মাইলফলক অর্জন করেছে। দেশজুড়ে ক্যাম্পেইনটি এক লক্ষেরও অধিক তরুণ-তরুণীকে অনলাইন নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে সক্ষম হয়।

২০২২ সালে প্রথম ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইনটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২৪ সালের শেষের দিকে একটি ‘ইয়ুথ অ্যাম্বাসেডর ট্রেনিং ক্যাম্প’ এর মাধ্যমে ক্যাম্পেইনটির তৃতীয় ধাপ চালু হয়। দেশের ৬৪টি জেলা থেকে মোট ১২৮ জন ইয়ুথ অ্যাম্বাসেডর এই প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এই ট্রেনিং ক্যাম্পে অনলাইন নিরাপত্তা, টিকটক সেফটি টুলস এবং ইয়ুথ অ্যাম্বাসেডরের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে অ্যাম্বাসেডররা নিজ নিজ কমিউনিটিতে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রস্তুত হন।

প্রশিক্ষণ ক্যাম্পের পর, দেশের ৬৪টি জেলায় ইয়ুথ অ্যাম্বাসেডররা সচেতনতামূলক সেশন পরিচালনা করেন। প্রতিটি সেশনে প্রায় ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এই সেশনগুলোতে অনলাইন হুমকি, ডিজিটাল মাধ্যমের নিরাপদ ব্যবহার, এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে আলোচনা করা হয়। এই কার্যক্রমগুলো দেশজুড়ে তৃণমূল পর্যায়ে অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্যাম্পেইনটির আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল ‘ইয়ুথ অ্যাম্বাসেডর ক্যাম্পাস অ্যাক্টিভেশন’ কর্মসূচি। ইয়ুথ অ্যাম্বাসেডররা দেশজুড়ে ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়ার্কশপটি পরিচালনা করেন। এই ওয়ার্কশপটির মাধ্যমে প্রায় ১,০০,০০০ শিক্ষার্থী অনলাইন নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে।

ক্যাম্পাস অ্যাক্টিভেশন শেষে, ৮টি বিভাগে ‘ডিভিশনাল ফিডব্যাক সেশন’ অনুষ্ঠিত হয়, যেখানে ইয়ুথ অ্যাম্বাসেডররা তাদের অভিজ্ঞতা, সাফল্য, চ্যালেঞ্জ এবং মতামত তুলে ধরেন। এই সেশনগুলোর মাধ্যমে ক্যাম্পেইনটির প্রভাব নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা হয়।

ক্যাম্পেইনের চূড়ান্ত পর্বটি ঢাকায় আয়োজিত ‘ন্যাশনাল অনলাইন সেফটি ডায়ালগ’ এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন সরকারি প্রতিনিধি, গবেষক, কনটেন্ট ক্রিয়েটর, আইটি বিশেষজ্ঞ এবং ইয়ুথ অ্যাম্বাসেডরসহ নানান গুণীজন। অনলাইন নিরাপত্তার চ্যালেঞ্জ, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এবং সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ আলোচনা করেন।

‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইনের প্রজেক্ট ম্যানেজার মোসাদ্দেক হোসেন বলেন –”সাবধানে অনলাইনে ক্যাম্পেইন প্রমাণ করে যে তরুণরাই ডিজিটাল নিরাপত্তার পরিবর্তন আনতে নেতৃত্ব দিতে পারে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশের তরুণদের জন্য একটি নিরাপদ ইন্টারনেট গড়ে তুলতে কাজ করছি।”

এছাড়াও, অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জাগো ফাউন্ডেশন ও টিকটক আরও নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে প্রেস রিলিজ, অপিনিওন আর্টিকেল, SBCC কনটেন্ট, এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক পোস্ট। এসব উদ্যোগ সাধারণ জনগণের মাঝে অনলাইন নিরাপত্তা ও সাইবার অ্যাটাক সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন বাংলাদেশের তরুণদের ডিজিটাল জগতে নিরাপদ ও সচেতনভাবে চলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করেছে। জাগো ফাউন্ডেশন, টিকটক এবং অন্যান্য অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায়, বাংলাদেশ এখন একটি ডিজিটালভাবে সচেতন এবং নিরাপদ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই উদ্যোগ শুধু বর্তমান প্রজন্মকে সুরক্ষিত করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি