খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নতুন অ্যাপ আনার কথা ভাবছে মেটা

ইনস্টাগ্রাম থেকে বিদায় নেবে রিলস?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
ইনস্টাগ্রাম থেকে বিদায় নেবে রিলস?

ইনস্টাগ্রাম থেকে বিদায় নেবে রিলস? নতুন অ্যাপ আনার কথা ভাবছে মেটা

বর্তমানে আমেরিকায় টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে টিকটক (TikTok)। চীনের বাইটড্যান্সের মালিকানাধীন এই জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো শেয়ারিং প্ল্যাটফর্ম আমেরিকায় মাঝে ১২ ঘন্টার জন্য নিষিদ্ধ হয়েছিল। এখন চালু থাকলেও নিষেধাজ্ঞার ঝুঁকি এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। এই পরিস্থিতিতে টিকটক ব্যবহারকারীদের টানতে শুধু রিলস বানানোর জন্য একটি নতুন অ্যাপ চালু করতে পারে মেটার অধীনে থাকা ইনস্টাগ্রাম (Instagram)।

বলা বাহুল্য, ইন্সটাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস, যা আসলে একটি শর্ট-ফর্ম ভিডিও শেয়ারিং টুল। চলতি বছরেই রিলস বানানোর সময়সীমা বাড়িয়ে ৩ মিনিট করা হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সম্প্রতি ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি রিলসের জন্য আলাদা একটি অ্যাপ নিয়ে আসার পরিকল্পনার কথা বলেছেন। তবে ইনস্টাগ্রাম অ্যাপে রিলস চালু থাকবে নাকি পুরোপুরি সরিয়ে ফেলা হবে তা স্পষ্ট নয়।

রিলসের জন্য ইনস্টাগ্রামের আলাদা অ্যাপ

উল্লেখ্য, আমেরিকায় পরিষেবা চালিয়ে যেতে কেবল একটাই রাস্তা খোলা বাইটড্যান্সের সামনে। আগামী ৫ এপ্রিলের মধ্যে সে দেশে টিকটকের ব্যবসার অন্তত ৫০ শতাংশ মালিকানা ছাড়তে হবে আমেরিকার কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। তেমনটা করতে ব্যর্থ হলে টিকটক পুরোপুরি নিষিদ্ধ করার পথে হাঁটবে মার্কিন প্রশাসন। আর এতেই বড় সুযোগ দেখছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে তাই রিলসের জন্য নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে পারে।

এদিকে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অভিযোগ করছেন যে যে তারা হঠাৎ করে ইনস্টাগ্রাম ফিডে পর্নোগ্রাফির বেশ কয়েকটি ভিডিও দেখতে পাচ্ছেন। সঙ্গে ভয়ঙ্কর জখম হওয়ার মতো সেন্সিটিভ ভিডিয়োও নাকি ফিডে চলে আসবে। মূলত অ্যালগরিদমে পরিবর্তনের জন্যই এরকম হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সংস্থা শীঘ্রই এই সমস্যার সমাধান করবে বলে আশা করা যায়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি