খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বড় অপরাধ কমেছে, বেড়েছে চুরি-ছিনতাইঃ স্থানীয় সরকার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ণ
বড় অপরাধ কমেছে, বেড়েছে চুরি-ছিনতাইঃ স্থানীয় সরকার উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বড় ধরনের অপরাধ কমে এসেছে । তবে, বড় অপরাধ কমে এলেও ছোটখাটো অপরাধ বেড়েছে।

রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আগের অবস্থানে পৌঁছায়নি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করি এর ফলাফল পাওয়া যাবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ের পরিস্থিতি নিয়ে গত পরশু আমাদের কোর কমিটির মিটিং ছিল। সেখানে ঢাকার সব দায়িত্বশীলদের নিয়ে পুলিশ-সেনাবাহিনীসহ আরো যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে। গলিতে টহল বৃদ্ধি করাসহ বেশকিছু বিশেষ সিদ্ধান্ত এসেছে। সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করার জন্য গত এক ঘণ্টায় আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম। প্রত্যেকটা মোড়ে-মোড়ে পুলিশের উপস্থিতি আছে এবং টহল গাড়ি আছে। এ ছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিতি রয়েছেন।
তিনি আরও বলেন, আশা করি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। বড় ধরনের অপরাধগুলো যেমন- হত্যা এবং ডাকাতির মতো ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনা ইদানিং একটু বাড়ছে। এটা নিয়ন্ত্রণের জন্য সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর দিয়েছে। আশা করি দ্রুত সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা কমে আসবে। আপনি কোনো সোসাইটি বা এমন কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে তবে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। জনগণের মনে কোনো ধরনের আতঙ্ক বা প্যানিক সৃষ্টি যেন না হয় সেটা সরকারের দায়িত্ব।

আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা করতে পারতেন না, তার জায়গায় অন্যরা কেন আসছেন— এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার জানামতে স্বরাষ্ট্র উপদেষ্টাও পরিদর্শন করছেন। তিনি গণমাধ্যমের সামনে একটু কম আসেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা ঘটনা ভাইরাল হলে অনেক প্যানিক সৃষ্টি হয়ে যায়। প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে এ ধরনের ঘটনা হয়তো অনেক বেশি হচ্ছে। তবে আমাদের সবসময় পরিসংখ্যানের ওপর নির্ভর করা উচিত। বিগত ছয় মাসে পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে।

গত দুদিন আগে একটি সংস্থার মহাপরিচালক বলেছিলেন, বাংলাদেশের চাঁদাবাজি কমে এসেছে তাই চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, তাহলে চাঁদাবাজি থাকলে কি এই জিনিসগুলো হতো না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। জুলাইয়ের পরও আমরা তো দেখেছি প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছিল। দেখা গেছে আগে যারা কালেকশন করত তাদের জায়গায় এখন নতুন মানুষ চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ যারা আছেন চাঁদাবাজিকে যেন প্রশ্রয় না দেওয়া হয়।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে যারা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তাদের তো নিজস্ব লোকজন আছে তারা জামিনে বের হয়ে আবার সংঘটিত হওয়ার চেষ্টা করছে। তাদেরকে নজরদারি করে প্রয়োজনে আবারো গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি খারাপ করার জন্য এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে। মাঝেমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন। সেখানে নির্দেশনাগুলো এ রকম যে সরকারকে উৎখাত করতে হবে। দেশের পরিস্থিতি খারাপ করতে হবে। মানুষকে বুঝাতে হবে শেখ হাসিনাই ভালো ছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি