খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় নির্বচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ণ
জাতীয় নির্বচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না

জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে ভারতে। আমি সরকারকে বলতে চাই অনতিবিলম্ব একটা জাতীয় নির্বাচন দিতে হবে। একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বলছে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকারে নির্বাচন চায়। আমি জামায়াতে ইসলামীকেও বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটি রাজনৈতিক সমাধান। মানুষের অধিকার আদায়ের জন্য জাতীয় নির্বাচন দরকার। জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেছেন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে কেন্দ্র ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমানে একটি অনির্বাচিত সরকার দেশে আছে। এই সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু এই সরকার অন্য কোনো পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধেও আমাদেরকে আন্দোলনে নামতে হবে। তাই বন্ধুরা আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতার রক্তে ভেজা এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে বলি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা তাকে দিতে হবে।

তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা ব্রিজ। আমরা এই পদ্মা ব্রিজ চাই। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি আগাম দাবি জানিয়ে রাখলাম পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু এই অঞ্চলের অর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই।

তিনি আরও বলেন, পিছনের কথা আমরা সবাই ভুলে যাই। আমরা সবাই এক হয়ে থাকি। ঐক্যবদ্ধ থেকে রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী করি। আজ থেকে রাজবাড়ী জেলা বিএনপির মধ্যে কোনো গ্রুপিং থাকবে না। আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে থাকব। একটা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ৩১ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন ও রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম প্রমূখ।

এসময় জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি