খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিস্যাকের বার্ষিক পিকনিক ও গ্র্যাজুয়েট রিসেপশন ডে উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ণ
বিস্যাকের বার্ষিক পিকনিক ও গ্র্যাজুয়েট রিসেপশন ডে উদযাপিত

বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিস্যাক) বার্ষিক পিকনিক ও গ্র্যাজুয়েট রিসেপশন ডে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।  গত ২ ফেব্রুয়ারি ২০২৫ ক্যালিফোর্নিয়ার রোজমিড পার্ক সংগঠনের সদস্য এবং অতিথিদের প্রাণবন্ত পদচারনায় মুখর হয়ে উঠে। এতে প্রায় চারশ’র বেশি ছাত্রছাত্রী, অভিভাবক, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিস্যাকের সাধারণ সম্পাদক লিংকন আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি উপস্থিত সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিস্যাকের সভাপতি রাসেল মাহমুদ জুয়েল এর কীনোট উপস্থাপন। তিনি তার বক্তব্যে জানান, বিস্যাক গত এক বছরে ৪৬ জন ছাত্রছাত্রীকে ফ্রি এয়ারপোর্ট পিকআপ সার্ভিস দিয়েছে, 76 জনকে বাসা খুঁজতে সহায়তা করেছে, এবং ৪৮১ জন বাংলাদেশি ছাত্রছাত্রীর বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিয়েছে, যারা আমেরিকায় পড়াশোনা করতে আগ্রহী।

অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার আয়োজন, দুপুরে লাঞ্চ, এবং ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী ৪৮ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। কালচারাল পারফরম্যান্স, ফ্যাশন শো, এবং র‍্যাফেল ড্র তে প্রথম পুরস্কার হিসেবে ৭৫ ইঞ্চি টিভি, ল্যাপটপ, এবং আইপ্যাড বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সমাপনীতে রাসেল মাহমুদ জুয়েল ফায়ারওয়ার্কসের মাধ্যমে উদযাপন সম্পন্ন করেন।

স্পন্সরগণ: ইভেন্টটি স্পন্সর করেছেন ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি, প্যাসিফিক স্টেটস ইউনিভার্সিটি, TRT ক্যাপিটাল, দেশী সা’দ ইনক এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি