বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিস্যাক) বার্ষিক পিকনিক ও গ্র্যাজুয়েট রিসেপশন ডে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ২০২৫ ক্যালিফোর্নিয়ার রোজমিড পার্ক সংগঠনের সদস্য এবং অতিথিদের প্রাণবন্ত পদচারনায় মুখর হয়ে উঠে। এতে প্রায় চারশ’র বেশি ছাত্রছাত্রী, অভিভাবক, এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিস্যাকের সাধারণ সম্পাদক লিংকন আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি উপস্থিত সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিস্যাকের সভাপতি রাসেল মাহমুদ জুয়েল এর কীনোট উপস্থাপন। তিনি তার বক্তব্যে জানান, বিস্যাক গত এক বছরে ৪৬ জন ছাত্রছাত্রীকে ফ্রি এয়ারপোর্ট পিকআপ সার্ভিস দিয়েছে, 76 জনকে বাসা খুঁজতে সহায়তা করেছে, এবং ৪৮১ জন বাংলাদেশি ছাত্রছাত্রীর বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিয়েছে, যারা আমেরিকায় পড়াশোনা করতে আগ্রহী।
অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার আয়োজন, দুপুরে লাঞ্চ, এবং ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী ৪৮ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। কালচারাল পারফরম্যান্স, ফ্যাশন শো, এবং র্যাফেল ড্র তে প্রথম পুরস্কার হিসেবে ৭৫ ইঞ্চি টিভি, ল্যাপটপ, এবং আইপ্যাড বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সমাপনীতে রাসেল মাহমুদ জুয়েল ফায়ারওয়ার্কসের মাধ্যমে উদযাপন সম্পন্ন করেন।
স্পন্সরগণ: ইভেন্টটি স্পন্সর করেছেন ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি, প্যাসিফিক স্টেটস ইউনিভার্সিটি, TRT ক্যাপিটাল, দেশী সা’দ ইনক এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি।