খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাহাড়ের কোলে সূর্য উঠেছে রক্ত লাল

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
পাহাড়ের কোলে সূর্য উঠেছে রক্ত লাল

ছবি কৃতজ্ঞতা- দে’ছুট ভ্রমণ সংঘ

শুভ্র মেঘের ভেলা উড়ে যায় আপন গতিতে। কখনো আবার কালো মেঘরাশি জমাট বেঁধে রয় ওই দূর আকাশে। দৃষ্টির সীমায় ধরা পাহাড়ের ঢেউ। ঝিরঝির বাতাসের আলিঙ্গন। অপার্থিব সৌন্দর্যের সূর্যোদয়ের নান্দনিক দৃশ্য দেখার ফাঁকে, আকস্মিক মেঘের আবরণে শরীর ঢেকে যাওয়া। এমনি সব প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যগুলোর সাক্ষি হয়ে এলাম, ভূমি হতে প্রায় ১০০০/১২০০ ফিট উপরে সবুজ পাহাড়ের বুকে গড়া মেঘচূড়া হিল রিট্রিট এর জুমঘরে বসে।

তারিখটি ছিলো ২৭নভেম্বর দিবাগত রাত। দেছুট ভ্রমণ সংঘর বন্ধুরা ছুটলাম বান্দরবানের আলীকদম। রাত পেরিয়ে ভোরের আলোয় আাঁকাবাঁকা সড়ক ধরে গাড়ি চলছে। দূরের পাহাড়গুলো তখনো অস্পষ্ট। তবে গাছের ঝোপঝাঁরের ফাঁক গলে গভীর গিরিখাদ ঠিকই চোখে পড়ে। বান্দরবান হাজারোবার গেলেও,পথের সৌন্দর্যে যে কাউকেই বারংবার মজতেই হবে। বাস যেতে যেতে পৌঁছায় আলীকদমের আবাসিক এলাকায়। নাশতা সেরে মটরবাইকে চড়ি। মারায়নতং পাহাড়ের পথ ধরে বাইক ছুটে চলে।

পাহাড়ি পথে মটরবাইকের পিলিয়ন হতে পারাটা আরো বিশেষ আনন্দের। আর সেটা যদি হয় ভাড়ায় খাটা মটরবাইক তাহলেত ষোলকলা পূর্ণ। যেসব পাঠকের এরকমটাতে অভিজ্ঞতা নেই, তারা হয়ত বুঝবে না আনন্দটা কিসে। মজাটা কোথায় তাহলে লিখছি। এই পথটা সাজেক কিংবা সিন্দুকছড়ির মত নয় যে তেলতেলে পিচ করা সড়ক। সরুপথে ইট সুরকির সলিং। কোথাওবা তা সরে গিয়ে যাচ্ছেতাই ভাবে ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে কিংবা স্তুপ হয়ে রয়েছে।তারমধ্যে আবার ডানে-বামে খাদ। চালকের নেক্সট পেসেঞ্জার ধরার তাড়াহুরা। এহেন পরিস্থিতিতে বাইক উপর দিকে উঠছে। পাঠক নিশ্চই এতোক্ষণে বুঝতে পারছেন আনন্দটা কতটা ছিলো চরমে।

যাইহোক ভালোই ভালো নামিয়ে দিলো প্রায় ১২০০ ফিট উপরে। এরকম ১২০০ আর ২৪০০ ফিট তারচেয়েও বেশি,ট্র্যাকিং করাটা আমাদের জন্য মামুলি। কিন্তু শহুরে বলে কথা। ঘরের সামনে রিক্সা পেলে দশকদমও হাঁটতে ইচ্ছে করে না। ব্যাপারটা সেরকমই ঘটেছে। বাইক মিলে যাওয়ায় ট্র্যাকিং করতে ইচ্ছে করেনি। ইচ্ছে করেনি তাতে কি! মজাত পেয়েছি। হা হা হা।

মটর বাইকার নামিয়ে দিয়ে শাঁ করে চলে গেলো। মনে হলো সে যেনো মাওয়া রোডে টান মারলো। সে মারতে থাক। আমরা আগাতে থাকি। জুমঘর পর্যন্ত পৌঁছতে প্রায় ২০০ফিট নীচের দিকে নামতে হবে। শুরু হলো হাইকিং। চোখে ধরা পড়লো মাতামুহুরী নদী। উপর থেকে নদীটাকে চিকন সুতার মত লাগলো। জুমঘরটা দৃষ্টির সীমায়। হুট করেই সাদা মেঘের দল ঘরটাকে ঘিরে ফেলল। তড়িৎ গতিতে কিছু ছবি তুলে নিই। প্রকৃতি যা কিছু করে, তা তার আপন খেয়ালেই করে থাকে। পরেরবার আবার নাও করতে পারে। তাই মিছ করতে রাজি না।

ছবিঃ লেখক জাভেদ হাকীম

ওদিকে আমাদের অপেক্ষায় থাকা ভ্রমণযোদ্ধা মাসুমের ফোন।তাকে আশ^স্ত করি আমরা ঠিকানা মত প্রায় এসেই পড়ছি। সত্যি সত্যিই এসে পড়ছি। আমার প্রিয় পাঠক সজিব গাজী বাবু অভ্যর্থনা জানালো। চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে এতোটাই মুগ্ধ হয়েছি যে,মুহুর্তেই সারারাতের বাস জার্নির ক্লান্তি উবে গেছে। তাঁবুতে ব্যাগ রেখেই প্রকৃতির সৌন্দর্যের পিছু নিই। ভ্রমণবন্ধুরা উল্লাসে মাতে। বেলা গড়ায়। ইচ্ছে হলো মাতামুহুরী নদীতে জলকেলিতে মাতামাতি করব সবাই। যেমন কথা তেমন কাজ। প্রায় একহাজার ফিট নেমে বাঘের ঝিরি হয়ে তবেই পৌঁছা যাবে মাতামুহুরীতে। দেছুট প্রস্তুত। নামতে শুরু করলাম সবাই। নামতে নামতে মনে হলো এই পথে ট্র্যাকিং না করলে ভ্রমণের অনেক কিছুই অপূর্ণ থেকে যেতো। বেশ কিছুক্ষণ হাইকিং-ট্র্যাকিং করার পরে বিশাল সেগুন বাগানের দেখা পাই। পুরানো পুরানো সব সেগুন গাছ। সে এক অন্যরকম ভালোলাগা। সেগুনের ছাঁয়া ঘেরা পথে হাঁটতে হাঁটতে বাঘের ঝিরি পার হয়ে নদীর দেখা পাই।

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/ অগ্রাহয়ণ মাসে তার কমোর পানি থাকে। বর্ষার প্রমত্তা পাহাড়ি মাতামুহূরী অগ্রাহণে নিষ্প্রাণ। এর বুকজুড়ে এখন ধুমছে চলছে চাষাবাদ। কমোর পানিতেই নেমে যাই। আহ কি শান্তি। জাতের মাইয়া কালা আর নদীর পানি ঘোলাও ভালা। বুড়া বুড়িদের কথা একেবারে ফেলনা নয়। চলল অনেকটা সময় সুখ ¯œান। যাই আবারো উঠতে হবে প্রায় হাজার ফিট। মাল্টা,কমলা ও আমবাগানের পাশ দিয়ে,নীচ দিয়ে হাইকিং করে যাচ্ছি। যেতে যেতে এবার ট্র্যাকিং করার পালা। ১১৮ কেজির দেহটা নিয়া পাহাড় চূড়ায় উঠা খানিকটা চ্যালেঞ্জিং। তবে মনের জোর থাকলে সেটা মামুলি ব্যাপার। বরাবরের মত এবারো ভ্রমণসংগীদের সহযোগিতা ও মনের জোরে উতরে গেলাম। ক্যাম্পিং সাইটে ফিরেই দেখি রতনের গুছিয়ে রাখা রান্নার আয়োজন দিয়ে, মান্নান ও আনিস দুপুরে খাবার রাজ হাঁস ভূনা ও আঠালো খিচুড়ি করে রেখেছে রেডি। আহ এরকম ভ্রমণসঙ্গী হলে জীবনে আর লাগে কি।

খেয়েদেয়ে তাঁবুতে খানিকটা সময় বিশ্রাম নিয়েই চলে যাই সবচেয়ে উঁচুতে থাকা জুমঘরে। খুনসুটি হয় মেঘের সঙ্গে। আড্ডা জমে ঝিরঝিরে বাতাসের লগে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আরাফাত,সৌরভ ও তুহিনের বারবিকিউ প্রস্তুতি। চার্জ ফুরিয়ে যাওয়ায় বিদ্যুৎ এর হতাশা। সব মিলিয়ে মজাদার বিফ বারবিকিউ। আকাশে ততোক্ষণে তারার মেলা। জ¦ল জ¦ল করে আলো ছড়াচ্ছে নাম না জানা নানান তারারা। একটা সময় সবাই ঘুমের বাড়ি পাড়ি জমাই। ঘুম ভাঙ্গে সুবহে সাদেকের সময়। ফজর পড়েই পূব আকাশের পানে তাকিয়ে সূর্যোদয়ের অপেক্ষায়। ওয়াও! পূর্ব দিগন্তে সূর্য উঠেছে /রক্ত লাল / রক্ত লাল / রক্ত লাল … জোয়ার এসেছে।

একেবারে শুরু থেকেই সুর্যোদয় দেখার অনুভূতি ও এর সৌন্দর্য লিখে বর্ণনা করা অসম্ভব। শুধু এতটুকুনই বলা যায় যারা এই জনমে এখনো খালি চোখে দেখেন নাই,তারা এই ভূবনে জম্মানোটাই অনর্থক। কথাটা বেশ শক্ত হয়ে গেলো তাইনা। আদতে মোটেও তা শক্ত নয়। দেখেইে আসুননা একবার দেশের যেকোন পাহাড় চূড়ায় বসে। তখনি অনূভব করা যাবে, বেঁচে থাকার মানে কী।

যাবেন কীভাবেঃ ঢাকা হতে সরাসরি আলীকদম বাস সার্ভিস রয়েছে।
খাবেন-থাকবেন কোথায়ঃ লামাবাজার ও আলীকদমে হোটেল,কটেজসহ পাহাড় চূড়ায় বেশ কিছ রিসোর্ট,জুমঘর ও ক্যাম্পিং সাইট রয়েছে। যারা রোমাঞ্চকর পরিবেশ পছন্দ করেন তারা জুমঘর কিংবা তাঁবুতে থাকতে পারেন। নিরাপত্তা সহ খাওয়াদাওয়ার ব্যবস্থ্যাও রয়েছে।

ছবির ছৈয়ালঃ দে-ছুট ভ্রমণ সংঘ ও মাসুম।

 

লেখকঃ ভ্রমণ গল্পের লেখক এবং দে’ছুট ভ্রমণ সংঘের চিফ অর্গানাইজার। 

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি