শুভ্র মেঘের ভেলা উড়ে যায় আপন গতিতে। কখনো আবার কালো মেঘরাশি জমাট বেঁধে রয় ওই দূর আকাশে। দৃষ্টির সীমায় ধরা পাহাড়ের ঢেউ। ঝিরঝির বাতাসের আলিঙ্গন। অপার্থিব সৌন্দর্যের সূর্যোদয়ের নান্দনিক দৃশ্য দেখার ফাঁকে, আকস্মিক মেঘের আবরণে শরীর ঢেকে যাওয়া। এমনি সব প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যগুলোর সাক্ষি হয়ে এলাম, ভূমি হতে প্রায় ১০০০/১২০০ ফিট উপরে সবুজ পাহাড়ের বুকে গড়া মেঘচূড়া হিল রিট্রিট এর জুমঘরে বসে।
তারিখটি ছিলো ২৭নভেম্বর দিবাগত রাত। দেছুট ভ্রমণ সংঘর বন্ধুরা ছুটলাম বান্দরবানের আলীকদম। রাত পেরিয়ে ভোরের আলোয় আাঁকাবাঁকা সড়ক ধরে গাড়ি চলছে। দূরের পাহাড়গুলো তখনো অস্পষ্ট। তবে গাছের ঝোপঝাঁরের ফাঁক গলে গভীর গিরিখাদ ঠিকই চোখে পড়ে। বান্দরবান হাজারোবার গেলেও,পথের সৌন্দর্যে যে কাউকেই বারংবার মজতেই হবে। বাস যেতে যেতে পৌঁছায় আলীকদমের আবাসিক এলাকায়। নাশতা সেরে মটরবাইকে চড়ি। মারায়নতং পাহাড়ের পথ ধরে বাইক ছুটে চলে।
পাহাড়ি পথে মটরবাইকের পিলিয়ন হতে পারাটা আরো বিশেষ আনন্দের। আর সেটা যদি হয় ভাড়ায় খাটা মটরবাইক তাহলেত ষোলকলা পূর্ণ। যেসব পাঠকের এরকমটাতে অভিজ্ঞতা নেই, তারা হয়ত বুঝবে না আনন্দটা কিসে। মজাটা কোথায় তাহলে লিখছি। এই পথটা সাজেক কিংবা সিন্দুকছড়ির মত নয় যে তেলতেলে পিচ করা সড়ক। সরুপথে ইট সুরকির সলিং। কোথাওবা তা সরে গিয়ে যাচ্ছেতাই ভাবে ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে কিংবা স্তুপ হয়ে রয়েছে।তারমধ্যে আবার ডানে-বামে খাদ। চালকের নেক্সট পেসেঞ্জার ধরার তাড়াহুরা। এহেন পরিস্থিতিতে বাইক উপর দিকে উঠছে। পাঠক নিশ্চই এতোক্ষণে বুঝতে পারছেন আনন্দটা কতটা ছিলো চরমে।
যাইহোক ভালোই ভালো নামিয়ে দিলো প্রায় ১২০০ ফিট উপরে। এরকম ১২০০ আর ২৪০০ ফিট তারচেয়েও বেশি,ট্র্যাকিং করাটা আমাদের জন্য মামুলি। কিন্তু শহুরে বলে কথা। ঘরের সামনে রিক্সা পেলে দশকদমও হাঁটতে ইচ্ছে করে না। ব্যাপারটা সেরকমই ঘটেছে। বাইক মিলে যাওয়ায় ট্র্যাকিং করতে ইচ্ছে করেনি। ইচ্ছে করেনি তাতে কি! মজাত পেয়েছি। হা হা হা।
মটর বাইকার নামিয়ে দিয়ে শাঁ করে চলে গেলো। মনে হলো সে যেনো মাওয়া রোডে টান মারলো। সে মারতে থাক। আমরা আগাতে থাকি। জুমঘর পর্যন্ত পৌঁছতে প্রায় ২০০ফিট নীচের দিকে নামতে হবে। শুরু হলো হাইকিং। চোখে ধরা পড়লো মাতামুহুরী নদী। উপর থেকে নদীটাকে চিকন সুতার মত লাগলো। জুমঘরটা দৃষ্টির সীমায়। হুট করেই সাদা মেঘের দল ঘরটাকে ঘিরে ফেলল। তড়িৎ গতিতে কিছু ছবি তুলে নিই। প্রকৃতি যা কিছু করে, তা তার আপন খেয়ালেই করে থাকে। পরেরবার আবার নাও করতে পারে। তাই মিছ করতে রাজি না।
ছবিঃ লেখক জাভেদ হাকীমওদিকে আমাদের অপেক্ষায় থাকা ভ্রমণযোদ্ধা মাসুমের ফোন।তাকে আশ^স্ত করি আমরা ঠিকানা মত প্রায় এসেই পড়ছি। সত্যি সত্যিই এসে পড়ছি। আমার প্রিয় পাঠক সজিব গাজী বাবু অভ্যর্থনা জানালো। চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে এতোটাই মুগ্ধ হয়েছি যে,মুহুর্তেই সারারাতের বাস জার্নির ক্লান্তি উবে গেছে। তাঁবুতে ব্যাগ রেখেই প্রকৃতির সৌন্দর্যের পিছু নিই। ভ্রমণবন্ধুরা উল্লাসে মাতে। বেলা গড়ায়। ইচ্ছে হলো মাতামুহুরী নদীতে জলকেলিতে মাতামাতি করব সবাই। যেমন কথা তেমন কাজ। প্রায় একহাজার ফিট নেমে বাঘের ঝিরি হয়ে তবেই পৌঁছা যাবে মাতামুহুরীতে। দেছুট প্রস্তুত। নামতে শুরু করলাম সবাই। নামতে নামতে মনে হলো এই পথে ট্র্যাকিং না করলে ভ্রমণের অনেক কিছুই অপূর্ণ থেকে যেতো। বেশ কিছুক্ষণ হাইকিং-ট্র্যাকিং করার পরে বিশাল সেগুন বাগানের দেখা পাই। পুরানো পুরানো সব সেগুন গাছ। সে এক অন্যরকম ভালোলাগা। সেগুনের ছাঁয়া ঘেরা পথে হাঁটতে হাঁটতে বাঘের ঝিরি পার হয়ে নদীর দেখা পাই।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/ অগ্রাহয়ণ মাসে তার কমোর পানি থাকে। বর্ষার প্রমত্তা পাহাড়ি মাতামুহূরী অগ্রাহণে নিষ্প্রাণ। এর বুকজুড়ে এখন ধুমছে চলছে চাষাবাদ। কমোর পানিতেই নেমে যাই। আহ কি শান্তি। জাতের মাইয়া কালা আর নদীর পানি ঘোলাও ভালা। বুড়া বুড়িদের কথা একেবারে ফেলনা নয়। চলল অনেকটা সময় সুখ ¯œান। যাই আবারো উঠতে হবে প্রায় হাজার ফিট। মাল্টা,কমলা ও আমবাগানের পাশ দিয়ে,নীচ দিয়ে হাইকিং করে যাচ্ছি। যেতে যেতে এবার ট্র্যাকিং করার পালা। ১১৮ কেজির দেহটা নিয়া পাহাড় চূড়ায় উঠা খানিকটা চ্যালেঞ্জিং। তবে মনের জোর থাকলে সেটা মামুলি ব্যাপার। বরাবরের মত এবারো ভ্রমণসংগীদের সহযোগিতা ও মনের জোরে উতরে গেলাম। ক্যাম্পিং সাইটে ফিরেই দেখি রতনের গুছিয়ে রাখা রান্নার আয়োজন দিয়ে, মান্নান ও আনিস দুপুরে খাবার রাজ হাঁস ভূনা ও আঠালো খিচুড়ি করে রেখেছে রেডি। আহ এরকম ভ্রমণসঙ্গী হলে জীবনে আর লাগে কি।
খেয়েদেয়ে তাঁবুতে খানিকটা সময় বিশ্রাম নিয়েই চলে যাই সবচেয়ে উঁচুতে থাকা জুমঘরে। খুনসুটি হয় মেঘের সঙ্গে। আড্ডা জমে ঝিরঝিরে বাতাসের লগে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আরাফাত,সৌরভ ও তুহিনের বারবিকিউ প্রস্তুতি। চার্জ ফুরিয়ে যাওয়ায় বিদ্যুৎ এর হতাশা। সব মিলিয়ে মজাদার বিফ বারবিকিউ। আকাশে ততোক্ষণে তারার মেলা। জ¦ল জ¦ল করে আলো ছড়াচ্ছে নাম না জানা নানান তারারা। একটা সময় সবাই ঘুমের বাড়ি পাড়ি জমাই। ঘুম ভাঙ্গে সুবহে সাদেকের সময়। ফজর পড়েই পূব আকাশের পানে তাকিয়ে সূর্যোদয়ের অপেক্ষায়। ওয়াও! পূর্ব দিগন্তে সূর্য উঠেছে /রক্ত লাল / রক্ত লাল / রক্ত লাল … জোয়ার এসেছে।
একেবারে শুরু থেকেই সুর্যোদয় দেখার অনুভূতি ও এর সৌন্দর্য লিখে বর্ণনা করা অসম্ভব। শুধু এতটুকুনই বলা যায় যারা এই জনমে এখনো খালি চোখে দেখেন নাই,তারা এই ভূবনে জম্মানোটাই অনর্থক। কথাটা বেশ শক্ত হয়ে গেলো তাইনা। আদতে মোটেও তা শক্ত নয়। দেখেইে আসুননা একবার দেশের যেকোন পাহাড় চূড়ায় বসে। তখনি অনূভব করা যাবে, বেঁচে থাকার মানে কী।
যাবেন কীভাবেঃ ঢাকা হতে সরাসরি আলীকদম বাস সার্ভিস রয়েছে।
খাবেন-থাকবেন কোথায়ঃ লামাবাজার ও আলীকদমে হোটেল,কটেজসহ পাহাড় চূড়ায় বেশ কিছ রিসোর্ট,জুমঘর ও ক্যাম্পিং সাইট রয়েছে। যারা রোমাঞ্চকর পরিবেশ পছন্দ করেন তারা জুমঘর কিংবা তাঁবুতে থাকতে পারেন। নিরাপত্তা সহ খাওয়াদাওয়ার ব্যবস্থ্যাও রয়েছে।
ছবির ছৈয়ালঃ দে-ছুট ভ্রমণ সংঘ ও মাসুম।
লেখকঃ ভ্রমণ গল্পের লেখক এবং দে’ছুট ভ্রমণ সংঘের চিফ অর্গানাইজার।