ট্রেন টিকেটে বাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা
সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল
মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে । ফলে যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলওয়ের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।






আপনার মতামত লিখুন