শাহবাগ মোড় অবরোধ করেছেন বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরা
নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করেছেন পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় আটক জওয়ানদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছেন তারা।
এর আগে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেয়।






আপনার মতামত লিখুন