দ্রুত গতির মোটরসাইকেল এসে ধাক্কা খায় দাঁড়িয়ে থাকা ট্রাকে, নিহত ২
দ্রুত গতির মোটরসাইকেল এসে ধাক্কা খায় দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে। তাতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন, ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মারাত্মক আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।






আপনার মতামত লিখুন