প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দ্রুত গতির মোটরসাইকেল এসে ধাক্কা খায় দাঁড়িয়ে থাকা ট্রাকে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫

দ্রুত গতির মোটরসাইকেল এসে ধাক্কা খায় দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে।  তাতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন, ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা। নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মারাত্মক আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক। তিনি নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার মধ‍্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন। এছাড়া একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা