খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম চালু করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম চালু করবে বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অ্যাওয়ার্ডস প্রোগ্রামের প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া, ফেলোশিপ বিজয়ীদের যথাক্রমে ৫ লাখ টাকা সমমূল্যের এবং ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।

বুধবার (১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য “বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ নীতিমালা ২০১৫” নামে একটি নীতিমালা প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। এ উদ্যোগের মাধ্যমে বিএসইসি পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকতায় দায়িত্বশীলতা, নৈতিকতা ও সততাকে উৎসাহিত করতে চায়, যা দেশের পুঁজিবাজার ও সর্বোপরি অর্থনীতির গতিশীলতাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এই ফেলোশিপ সাংবাদিকদের বৈশ্বিক আর্থিক বাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ প্রদান করবে, তাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করবে এবং নৈতিক সাংবাদিকতার মানদণ্ড নিশ্চিত করতে সহায়তা করবে।

আরো বলা হয়, এই অ্যাওয়ার্ডস প্রোগ্রামের আওতায় ৩ ক্যাটাগরিতে মোট ৩টি নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে এবং পৃথক দুইটি বিশেষ ফেলোশিপ প্রদান করা হবে যার মাধ্যমে স্বনামধনা বিদেশি প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণে আর্থিক সহায়তা দেওয়া হবে। করেছে। অ্যাওয়ার্ডস প্রোগ্রামের প্রত্যেক ক্যাটাগরির অ্যাওয়ার্ডস বিজয়ীকে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়া, ফেলোশিপ বিজয়ীদের যথাক্রমে ৫ লাখ টাকা সমমূল্যের এবং ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের আর্থিক সহায়তা দেওয়া হবে।

অ্যাওয়ার্ডস ও ফেলোশিপসমূহ নিম্নরূপ:

(১) অ্যাওয়ার্ডস: (ক) প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড, (খ) ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড, ও (গ) অনলাইন মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড।

(২) ফেলোশিপ: (ক) ৫ (পাঁচ) লক্ষ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ ও খ) ২.৫ (আড়াই) লক্ষ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।

বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ও বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র বা অনলাইন সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়াতে নিয়মিতভাবে পুঁজিবাজার বিষয়ক রিপোর্টিং এ নিয়োজিত সাংবাদিকরা অ্যাওয়ার্ডস বা ফেলোশিপের এর জন্য আবেদন করতে পারবেন। বিএসইসি কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ জুরিবোর্ড আবেদনকারীদের প্রদত্ত তথ্য ও প্রস্তাব মূল্যায়ন করবে। অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ প্রদানকালীন সময়ে কমিশনের আদেশ দ্বারা ৬ সদস্যের সমন্বয়ে জুরিবোর্ড গঠিত হবে।

জুরিবোর্ড এর সদস্য থাকবেন: বিএসইসির একজন প্রতিনিধি; চেয়ারম্যান, স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) প্রতিনিধি; চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনিত প্রতিনিধি; ডিন, ব্যবসায় অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মনোনিত প্রতিনিধি এবং মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অথবা মনোনিত প্রতিনিধি। জুরিবোর্ড আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা, সংবাদের মান এবং অন্যান্য বিষয়াবলি বিচার করে চূড়ান্তভাবে অ্যাওয়ার্ডস ও ফেলোশিপ বিজয়ী নির্বাচন করবেন।

উল্লেখ্য, ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম চালুকরণের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি