সচিবালয়ের নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী-পুলিশ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৫২মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
প্রাথমিক তথ্য অনুযায়ী— যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেই ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে।
তিনি আরও বলেন, আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।






আপনার মতামত লিখুন