প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সচিবালয়ের নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ে অগ্নিকাণ্ডের সংবাদের পরপরই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছেন। আপাতত কাউকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টা ৫২মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রাথমিক তথ্য অনুযায়ী— যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেই ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, আজ (বুধবার) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে— সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ধাপে ধাপে আমাদের ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরও বলেন,  আগুনের আকার বড় বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা