প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের নেতারা তিন দফা দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বসে পড়েছেন। বিকেলের মধ্যে যেকোনো একজন উপদেষ্টা এসে তাদের দাবিগুলো শুনলে তারা সেখান থেকে উঠবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, এখন পর্যন্ত ৫ জন শহীদ হয়েছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না কেন? রাজনৈতিক দলের মাঠে থাকার কথা ছিল। জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি। তৃণমূলে ছিনতাই, চুরির আদলে গুপ্ত হত্যা হচ্ছে। আওয়ামী লীগের প্রতি এতো দরদ, কিন্তু তারা সুযোগ পেলে আমাদের হত্যা করবে। ইন্টারপোলের মাধ্যমে যখন শেখ হাসিনার বিচার করার কথা হচ্ছে, তখন জঙ্গিলীগ গুপ্ত হত্যা করছে।






আপনার মতামত লিখুন