৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশি ২ জাহাজ নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
ভারতীয় কোস্টগার্ড খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ এর ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশের এই দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে।
এ সময় এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি লায়লা-২ এ ৪২ জনসহ জেলে ছিলেন। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, জাহাজ দুটির বিষয়ে কূটনৈতিকভাবে মোকাবিলা করা প্রয়োজন। আমরা প্রধান উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা ও মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পক্ষ থেকে কিছু জানানো হলে সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
এদিকে বাংলাদেশ কোস্টগার্ডের জনসংযোগ বিভাগ আনুষ্ঠানিকভাবে এখনও কোনও খবর পাননি বলে জানিয়েছে।






আপনার মতামত লিখুন