খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সংখ্যালঘু বলে বাইরের শক্তি তাদের স্বার্থ হাসিল করতে চায়ঃ জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ
সংখ্যালঘু বলে বাইরের শক্তি তাদের স্বার্থ হাসিল করতে চায়ঃ জামায়াতের আমির

আমাদের এই বাংলাদেশে কোনো মাইনরিটি-মেজরিটি আমরা মানি না। বাংলাদেশের যারাই জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই-বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেছেন।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামি কখনো আপস করেনি। এখন করছে না, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশ বিভিন্ন গোলাপের গঠিত দেশ। এই দেশের সব ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামির কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আজকে বাংলাদেশের সবাই সোচ্চার হয়েছেন। তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে। তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ভাইয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। তারা জানিয়ে দিয়েছে, তোমরা যা প্রকাশ করছো অসত্য, তা মিথ্যা। আমাদের ব্যবহার করে তোমাদের স্বার্থ হাসিল করতে আমরা দেব না। ভারত কেন আমাদের সঙ্গে এটা করে? কী ক্ষতি করেছি ভারতের? ভারতের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব। সারা বিশ্ব দেখছে ভারতের কোন উগ্র একটি সাম্প্রদায়িক সংগঠনের কাছে কোন ধর্মের মানুষ নির্মমভাবে নিহত হচ্ছে। বাংলাদেশে এমন কোনো নিকৃষ্ট ঘটনা ঘটে না।

জামায়াতের আমির বলেন, গত ১৭ বছর জাতির জন্য একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি, জনগণ ও দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর পিলখানায় দেশপ্রেমিক বিডিআর কর্মকর্তাদের হত্যা করা হলো। তাদের পরিবারের সদস্যদের হত্যা করলো। নির্মমভাবে হত্যার পর লাশগুলো ড্রেনের মধ্যে ভাসিয়ে দিলো। রাতের আঁধারে হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের নিরাপদে পিলখানা থেকে বেরিয়ে যেতে সহায়তা করল।

তিনি বলেন, ৫ আগস্টের পর পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম ব্যক্তিগতভাবে, দলগতভাবে কাউকে আঘাত করব না। আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না। কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদের আরো বেশি সন্ত্রাসী করে তুলবে।

শফিকুর রহমান আরও বলেন, যদি আল্লাহ আমাদের দেশের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে আমরা কথা দিচ্ছি, দুর্নীতি করবো না, দুর্নীতির সুযোগ দেব না। এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যেন দুনিয়ার মানুষ শিক্ষা নিতে এখানে আসে। আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না, মসজিদ-গির্জা-প্যাগোডার পাহারার দরকার হবে না। যে যার ধর্ম পালন করবে সেখানে কেউ হস্তক্ষেপ করার সাহস পাবে না। মাঝে মধ্যে উসকানি দেওয়া হয়। যারা উসকানি দেয় তারা বিকৃত মস্তিষ্কের। তাদের কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।

জামায়াত আমির বলেন, এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি। এই সমাজটা গড়বে কে? আপনাদেররই গড়তে হবে। আমরা এক আল্লাহর উপর ভরসা করে এগোতে চাই। আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে। অনেক বাধা আসবে। সব বাধাকে অতিক্রম করতে হবে।

তিনি আরও বলেন, বলা হয় এরা (জামায়াত) যদি ক্ষমতা যায় তাহলে মহিলাদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এক মহিলা সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আপনার ক্ষমতায় গেলে কি বাংলাদেশ থেকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশ আফগানিস্তান হবে না, পাকিস্তানও হবে না।

‘আমি বললাম, মহিলারা পেশাগত দক্ষতা প্রমাণে পোশাকের শালীনতা দেখাবেন, তবে দুইটা ভালো জিনিস হাতে পাবেন। একটা হল মর্যাদা, আরেকটি নিরাপত্তা। এখন নারীদের মর্যাদা দেওয়া হয় না, নিরাপত্তা তো নাই। কেন তারা পারবে না? রাসুলে পাক (সা.) যুদ্ধের ময়দানে নারীদের যুদ্ধের সুযোগ দিয়েছেন। আমরা কেন তাদের ঘরে বন্দি করে রাখব? মহিলারা কেন ঘর থেকে বের হবে না? তার কী সামাজিক দায়িত্ব নাই? রাসেল পাক (সা.) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নারীদের অন্তর্ভুক্ত করেছেন, আমরা কেন তাদের বন্দি করে রাখব?

তিনি আরও বলেন, আমরা কোনো অন্যায়, বৈষম্য চাই না। কেউ যদি অন্যায় করে, আমাদের দলের কেউ করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব ইনশাল্লাহ। যিনি অপরাধ করবেন তিনি অবশ্যই শাস্তি পাবেন।

জামায়াত আমির বলেন, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভেতর ৫ আগস্টের পর জামায়াত ইসলামের কোনো একজন কর্মী কারও কাছ থেকে এক পয়সা চাঁদা চেয়েছে এমন কোনো নজির নেই। আমরা ভোগের জন্য রাজনীতি করি না। মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি, সেবার রাজনীতি। এজন্য এত জুলুমের নিষ্পেষিত একটি দল, যেকোনো দুর্যোগে সবার আগে হাজির হয়েছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মিডিয়ার ভাইদের প্রতি দুটি অনুরোধ জানাতে চাই। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ। মিডিয়ার সঙ্গে যারা কাজ করেন কর্মকর্তা-সাংবাদিক বন্ধুদের বলা হয় জাতির বিবেক। আমরা জানি গত সাড়ে ১৫ বছর স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হতো আপনারা কী বলবেন আর কী লিখবেন। কিন্তু এখন আপনারা সঠিক এবং সত্য প্রচার করুন। এখন আর কারও স্ক্রিপ্টে চলবেন না। আপনারা চতুর্দিকে চোখ ঘুরিয়ে দেখবেন, সামনে-পেছনে এবং দুই পাশে। তখন কালো না সাদা সেটাও বুঝতে পারবেন। আসুন আমরা সাদা কে সাদা বলি কালোকে কালো বলি। আপনারা জাতির চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভ মজবুত হলে জাতি মজবুত হবে, ইনশাআল্লাহ।

সবশেষ তিনি বলেন, কুমিল্লাবাসীর দুইটা ন্যায্য দাবি কে দূরে রাখা হয়েছে। আমরা দোয়া করি তাদের এই ন্যায্য দাবিগুলো পূরণ হোক।

জামায়াত ইসলামির কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ কেন্দ্রীয় জামায়াতের অন্যান্য নেতারা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি