খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

১০ মাসে ১০ হাজার কোটি টাকা ডিপোজিট ব্র্যাক ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
১০ মাসে ১০ হাজার কোটি টাকা ডিপোজিট ব্র্যাক ব্যাংকে

১০ মাসে ১০ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক। ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে এই অভূতপূর্ব ঘটনা ঘটে।

চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও ব্যাংকটির এমন লক্ষ্যণীয় ডিপোজিট প্রবৃদ্ধি ব্যাংকিং খাতে ব্যাংকটির শক্তিশালী অবস্থান এবং গ্রাহক আস্থার প্রতিফলন।

এমন অর্জন উদ্‌যাপনের লক্ষ্যে রবিবার (১৭ নভেম্বর) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘টেন অন টেন’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড ফর সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার।

ব্যাংকটির ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “গ্রাহক আমানতে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহক সেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে আমাদের অব্যাহত প্রচেষ্টাই এই প্রবৃদ্ধিকে ত্বরান্ত্বিত করেছে। আমরা আশাবাদী যে, আমাদের এমন প্রবৃদ্ধি সামনের বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।”

শক্তিশালী ব্রাঞ্চ নেটওয়ার্ক, গ্রাহক আস্থা এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রবৃদ্ধিযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে নতুন নতুন মাইলফলক অর্জনের লক্ষ্যে ব্যাংকটি গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে কাজ করে যাবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি