খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধ, আট কিলোমিটার লম্বা যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধ, আট কিলোমিটার লম্বা যানজট

১০ ঘণ্টা ধরে গাজীপুরে মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড অ্যাপারেলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা এমন অবস্থা। এতে মহাসড়কের উভয় পাশে আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ। এরপর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শ্রমিকরা সেখানে অবরোধ চালিয়ে যাচ্ছেন। তারা এ পর্যন্ত দুইবার অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েও তুলে নেননি। সবশেষ তারা রাত ১০টায় অবরোধ তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

টানা ১০ ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে আট কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান।

তিনি বলেন, শ্রমিকরা দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দক্ষিণে ঢাকার দিকে টঙ্গীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে যানজট। আমরা অনেক গাড়ি বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করেছি। এ ছাড়া মহাসড়কে অনেকগুলো ডাইভারসন আছে, সেগুলো দিয়ে চালক ও যাত্রীরা চলাচল করছে। আমরা মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

দিনভর যানজটে আটকা পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। স্ত্রী ও তিন বছরের শিশু নিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে ঢাকা রওনা দিয়েছিলেন আসলাম খান। তিনি বলেন, সকাল ৯টায় ময়মনসিংহের ভালুকা থেকে রওনা দিয়ে সাড়ে ১০টা থেকে এখানে বসে আছি। সামনে যাওয়ার কোনো অবস্থা নেই। আমরা দোকান থেকে খাবার কিনে খেয়েছি, কিন্তু আমার বাচ্চা তো দোকান থেকে কেনা কিছু খায় না। তাকে নিয়ে বিপদে আছি। সে খুব কান্নাকাটি করছে। বিকল্প পথে যাওয়ার কোনো অবস্থাও নেই।

বাসচালক কালাম মিয়া বলেন, সকাল সাড়ে ৯টা থেকে যানজটে বসে আছি। আন্দোলনকারীরা প্রথমেই আমার গাড়ি আটকিয়েছে। গাড়ি নিয়ে পেছনে ফিরে যাব তারও কোনো সুযোগ নেই।

বাসের যাত্রী মেহেদী হাসান বলেন, সকাল পৌনে ১০টায় আমার গাড়ি আটকানো হয়। আমার ছয় মাসের বাচ্চাসহ চারজন মহিলা গাড়ির ভেতরে আছে। এরকম নাকি আরও দু-তিনবার করেছে। সরকারের উচিত একটা সমঝোতা করা।

গাজীপুর শিল্পপুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি এলাকায় টি এন জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি