খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ
নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

সিএমএসএফ চেয়ারম্যান ও এনবিআরের সাবেকে চেয়ারম্যান মো. নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বছরের ২৮ অক্টোবর পল্টনে যুবদল নেতা শামীম মিয়াকে হত্যার ঘটনায় করা মামলায় আজ সোমবার (০৭ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন।

একই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আদালতে হাজির করা হলে তারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ বছরের ১৪ সেপ্টেম্বর নিহতের বাবা মো. ইউনুস মিয়া বাদী হয়ে পল্টন থানায় আওয়ামী লীগের শীর্ষনেতা ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ৭০৪ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা ১২ হাজার জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে নাম না থাকলেও পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস আজ নজিবুর ও আমিনুলকে গ্রেপ্তার দেখান ও ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের দুজনই ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং তারা বিএনপির ওপর হামলা ও জনসভা বানচাল করতে প্ররোচিত করে। মামলার অপর আসামিদের খবর জানতে তাদের রিমান্ডে নেওয়া দরকার।

গতকাল দুপুরে ঢাকার বনানী থেকে আমিনুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অপরদিকে আজ ভোরে রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নজিবুর রহমানকে।

২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়।

মুখ্য সচিব থেকে অবসরে যাওয়ার পর তাকে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান বানানো হয়। পুঁজিবাজারের ব্যাপারে ন্যূনতম অভিজ্ঞতা না থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, এই পরিচয়ে তাকে দেওয়া হয় এই পদ। পুঁজিবাজার থেকে এসব সুবিধা নেওয়ার ব্যাপারে তাকে সহায়তা করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্যবিদায়ী চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

নজিবুর ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি