নির্বাচনে অংশ নিবেন না ড. ইউনূস
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট-ফরোয়ার্ড’ শিরোনামের এক অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস । সেখানে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ২৫ মিনিট কথা বলেন তিনি।
সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্নের ধরনে বলেন, “তাহলে আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনাই নেই?” ইউনূস বলেন, “না, না কোনোভাবেই নয়।”
তিনি বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে, তখনই নির্বাচন আয়োজন করা হবে। আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যেই করা হবে।
ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানোর যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে। আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সূত্র: নিউইয়র্ক টাইমস।






আপনার মতামত লিখুন