খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইসলামিক বইমেলা বানচাল তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ
ইসলামিক বইমেলা বানচাল তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দক্ষিণ চত্বরে অনুষ্ঠিতব্য মাসব্যাপী ইসলামিক বইমেলা কুচক্রি মহলের বানচালের প্রতিবাদে আজ বুধবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বায়তুল মোকাররম ইসলামী পুস্তক ব্যবসায়ী কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বায়তুল মোকাররম ইসলামী পুস্তক ব্যবসায়ী কমিটির ক্ষুদ্র ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বইমেলা বন্ধ হওয়ায় মেলায় অংশগ্রহণকারী ১২০টি প্রকাশনী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলেন, যাদের কারণে এই বই মেলা বন্ধ হওযার পথে তথাকথিত বিশেষ মতাদর্শীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেইসাথে পক্ষকাল ব্যাপী সীরাত মাহফিল বন্ধ এবং ধর্ম উপদেষ্টাকে অপমান করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলেও তারা মনে করেন। ধর্ম উপদেষ্টা একজন বড় আলেম ও স্কলার। তাকে অবমাননা করে একটি সন্ত্রাসী মহল ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাদার্স পাবলিকেশন্স এর মালিক মুহাম্মদ ফখরুল ইসলাম।

বক্তব্য রাখেন, শাহাদাত লাইব্রেরীর মালিক শাহাদাত হোসেন প্রধানিয়া, ফরিদ বুক ডিপোর প্রকাশক মুহাম্মদ উজ্জল, এমদাদিয়া বুক হাউজের মালিক মো. জাহিদ, মেধা পাবলিকশন্স এর প্রকাশক মো. আতাউর রহমান সুমন, ছালেহা প্রকাশনীর আলহাজ্ব মো. মাহবুবুর রহমান, মীনা বুক হাউজ-এর মোহাম্মদ আলী, নূরানী এমদাদিয়া লাইব্রেরীর মো. নুর আলম।

নেতৃবৃন্দ বলেন, বিগত ৪০ বছর যাবৎ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গণে বই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও দক্ষিণ গেটে মেলার প্রস্তুতি নিয়ে কাজ সম্পন্ন হয়।

কিন্তু একটি কুচক্রি মহলের কারণে বই মেলা অনিশ্চিত হয়ে পড়ে। ইসলামিক ফাউন্ডেশনের সিডিউল অনুযায়ী বই মেলা দক্ষিণ প্রাঙ্গণেই হতে হবে। এর বিকল্প পুস্তক ব্যবসায়ীগণ মানবে না। তারা বলেন, প্রয়োজনে পুস্তক ব্যবসায়ীদের ক্ষতিপুরণে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি