কালিদাস পাহালিয়া নদীতে ভাঙন
ঝুঁকিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন টঙ্গির পাড় এলাকায় ফেনীর কালিদাস পাহালিয়া নদীতে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এতে গত দুইদিনে ৫০ বসতি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাড় ভেঙে প্রায় ৬ একর জায়গা নদীতে তলিয়ে গেছে। । এতে হুমকিতে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ।
ভুক্তভোগীরা বাসিন্দারা জানান, টঙ্গীর পাড় এলাকায় নদীর একটি বাঁক রয়েছে। যে কারণে এখানে ভাঙনের সৃষ্টি হয়েছে। তবে বন্যার আগে ভাঙন ধীরে হলেও এখন দ্রুত সব ভেঙে নদীতে পড়ছে। দ্রুততর সময়ে নদীর বাঁকটি সোজা না করা হলে অথবা আপদকালীন ব্লক বা খুঁটি বসিয়ে ভাঙন রোধ করা না গেলে লেমুয়া ব্রিজসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নদীর তীরবর্তী অংশ ধসে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
রোকসানা আক্তার নামে আরেক বাসিন্দা বলেন, নদী ভাঙনের কারণে আমরা বসতভিটা হারিয়ে রাস্তার নেমেছি। এখনই যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, সেখানে ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আদেশ পেলে আমরা কাজ শুরু করব।






আপনার মতামত লিখুন