খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ এ দলের দ্বিতীয় টেস্ট ড্র, জাকের আলীর ১৭২

খেলা ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
বাংলাদেশ এ দলের দ্বিতীয় টেস্ট ড্র, জাকের আলীর ১৭২

বাংলাদেশকে চালকের আসনে রাখার পথে নেতৃত্ব দেন সর্বোচ্চ ১৭২ রান করা জাকের আলি। ২৮৬ বলের ইনিংসটিতে তিনি ১৭ চার ও ৫টি ছয় মেরেছেন। তিনি আগেরদিনই সেঞ্চুরি পেয়েছিলেন, আজ আউট হন দেড়শ পেরিয়ে দুইশ রানে দৌড়ে থাকাবস্থায়। তার আগে সাইফ হাসান ১৬৫ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১১ রান করেন। 

তার সুবাদে চারদিনের প্রথম টেস্টের পর ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের সঙ্গে দ্বিতীয় টেস্টও ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচের প্রথম দুই দিনই ভেসে যায় বৃষ্টিতে। এরপর তৃতীয় দিনে মাঠে নেমে দারুণ ব্যাটিং করেছেন জাকের আলি অনিক ও সাইফ হাসানরা। ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৪ রানের বড় পুঁজি পেয়ে যায়। বিপরীতে স্বাগতিক শাহিনসও দারুণ জবাব দিচ্ছিল। তবে তারা ৪ উইকেটে ২৮১ রান তুলতেই শেষ হয়ে যায় চতুর্থ দিন।

ফলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও শেষ হলো ড্র দিয়ে। বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনস-ও টেস্ট সিরিজ ০-০ ব্যবধানেই শেষ করলো। বাংলাদেশের দুই সেঞ্চুরির জবাবে স্বাগতিক শাহিনসের ওপেনার আলি জারইয়াব আসিফও সেঞ্চুরি করেছেন। তবে ১১৭ রানে থাকা অবস্থায় তিনি ক্রিজ ছাড়েন রিটায়ার্ড আউট হয়ে। এর আগে আরেক ওপেনার ইমাম-উল হককে শূন্য রানেই এলবিডব্লু করে ফেরান তাসকিন আহমেদ।

তবে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ভূমিকায় চাপে পড়তে হয়নি পাকিস্তান শাহিনসকে। ওয়ানডাউনে নামা কামরান গুলাম ৩৪ এবং সাদ খানও ৩৭ রান করে ফিরেছেন। এরপর দুই মিডল অর্ডার মিলে বাকি দিন পার করেছেন শাহিনসের। শারুন সিরাজ ৫৩ এবং কাসিম আকরাম ৩৬ রান করতেই ম্যাচ ড্র নিয়ে দিন শেষ হয়। ৪ উইকেটে ২৮১ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, রুয়েল মিয়াহ ও তানজিম হাসান সাকিব।

এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৯ এবং শাহাদাত হোসেন দীপুর ২৩ রান ছাড়া বলার মতো রান পাননি কেউই। মূলত ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে থাকা বাংলাদেশকে জাকের ও সাইফ সেঞ্চুরি করে টেনে তুলেছেন। পরে ৪০৪ রান তুলেই তারা ইনিংস ঘোষণা করে। পাকিস্তান ‘এ’ দলের হয়ে ১০৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবরার আহমেদ। চারদিনের ম্যাচ হলো দুই দিনে, আর দুই দল এক ইনিংস করে ব্যাট করেই সিরিজ শেষ করলো কোনো জয় ছাড়াই। আগামী ২৬, ২৮ ও ৩০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি