খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সের আইএসএজিও সার্টিফিকেট অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
ইউএস-বাংলা এয়ারলাইন্সের আইএসএজিও সার্টিফিকেট অর্জন

ইউএস-বাংলা, বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স, সম্প্রতি অসামান্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) থেকে মর্যাদাপূর্ণ সার্টিফিকেট পেয়েছে।

IATA সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস (ISAGO) বাংলাদেশে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাগুলোর উন্নত মান বজায় রাখার পাশাপাশি যাত্রী, বিমান এবং পণ্যগুলির নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতির জন্য ইউএস-বাংলা স্বীকৃত।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে বেসরকারী বিমানসংস্থাগুলোর মধ্যে প্রথম আইএসএজিও সার্টিফিকেট প্রাপ্ত। ইউএস-বাংলা সবসময় নিরাপত্তা এবং উন্নত সেবাকে অগ্রাধিকার দিয়েছে। এই স্বীকৃতি বিমান শিল্পে ইউএস-বাংলার অবস্থানকে আরও শক্তিশালী করবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড IATA সেফটি অডিট ফর গ্রাউন্ড অপারেশনস প্রোগ্রাম (ISAGO) এর অধীনে নিবন্ধিত হয়েছে, যা নিম্নলিখিত বিষয়গুলি কভার করে:
প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা, লোড কন্ট্রোল, প্যাসেঞ্জার এবং ব্যাগেজ হ্যান্ডলিং, এয়ারক্রাফ্ট হ্যান্ডলিং এবং লোডিং, এয়ারক্রাফ্ট গ্রাউন্ড মুভমেন্ট এবং কার্গো এবং মেইল হ্যান্ডলিং।

নিবন্ধনকৃত সার্টিফিকেটটি ইউএস-বাংলা সম্মানিত যাত্রীদের পূর্বের তুলনায় অধিক আস্থা প্রদান করবে। এই সার্টিফিকেট প্রাপ্তিতে ইউএস-বাংলার উপর যাত্রী নিরাপত্তা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্মত সেবার উপর নিয়ন্ত্রক সংস্থা আস্থা প্রদান করবে।

ইউএস-বাংলা ২০২৩ সাল থেকে একটি আইওএসএ (আইএটিএ অপারেশনাল সেফটি অডিট) নিবন্ধিত বিমান সংস্থা; এখন এটি ISAGO নিবন্ধিত এয়ারলাইন্স। ইউএস-বাংলা সবসময় সার্বিক নিরাপত্তা প্রদান করে ফ্লাইট পরিচালনা করে থাকে। ISAGO সার্টিফিকেট প্রাপ্তি ইউএস-বাংলার গ্রাউন্ড হ্যান্ডলিং এর দক্ষতা প্রমাণ করে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি