ওমানে ৯৬ হাজার বাংলাদেশী কর্মী বৈধতা পাচ্ছে
ওমানে অবৈধভাবে বসবাস করা ৯৬ হাজার বাংলাদেশী কর্মী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। এছাড়া দেশটি সরকার জরিমানা মওকুফ করে দিবে। দেশটিতে যত বাঙ্গালী অনেকদিন থেকে ভোগান্তিতে আছে তারা এবার স্বস্তি পাবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তিনি আজ মঙ্গলবার (১১ জুন) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান
তিনি জানান মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সময় আরো ৫ দিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অভিযোগ জমা দিতে পারবেন ক্ষতিগ্রস্তরা।
ঈদের পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। যাদের গাফিলতি প্রমাণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।






আপনার মতামত লিখুন