খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বকাপের উদ্বোধনী খেলায় জয় নিশ্চিত করলো আমেরিকা

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
বিশ্বকাপের উদ্বোধনী খেলায় জয় নিশ্চিত করলো আমেরিকা

বিশ্বকাপের উদ্বোধনী খেলায় কানাডাকে হারিয়ে জয়ের শুভ সূচনা করেছে আমেরিকা। আজ রোববার (দোসরা জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে আরোও একটি জয় নিশ্চিত করলো স্বাগতিকরা। প্রেইরি ভিউ স্টেডিয়ামে নবনীত ধিলওয়ালের অর্ধশতকে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে কানাডা। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে অর্জনে পৌঁছায় আমেরিকা।

 

বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া কানাডা আগে ব্যাটে নেমে শুরুটাই দারুণ করে। অ্যারন জনসন আর নবনীত প্রথম উইকেট জুটিতে তোলে ৪৩ রান। ২৩ রান করে জনসন হারমিতের শিকার হন। তিনে নামা প্রগাত সিং বেশি সুবিধা করতে পারেননি। প্রগাত সিং ৫ রান করেই সাজঘরে ফেরেন। এরপর নবনীত জুটি গড়েন নিকোলাস কির্টনকে নিয়ে। তাদের জুটিতে আসে মূল্যবান ৬২ রান। নবনীত ৪৪ বলে ৬১ রান করে ফিরলে ভাঙে জুটি। দলীয় ১৫৯ রানের সময় ৩১ বলে ৫১ রান করে ফেরেন কির্টন।

 

শেষদিকে শ্রেয়াস মোভার ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ১৯৪ রানে শেষ হয় কানাডার ইনিংস। যুক্তরাষ্ট্রের আলী খান ও কোরি অ্যান্ডারসন নেন একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হয়নি। কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার স্টিভেন টেইলর। সুবিধা করতে পারেননি অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলও। দলীয় ৪২ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রানে ফেরেন তিনি।

 

এরপর অ্যারন জোনসকে নিয়ে দলের হাল ধরেন আন্দ্রেয়াস গাউস। শুরুটা তারা দেখেশুনে খেললেও ক্রিজে স্থির হতেই শুরু করেন তান্ডব। প্রথম ১০ ওভারে ৮৫ রান করা যুক্তরাষ্ট্র পরের ৫ ওভারে নেয় ৮৩ রান। অ্যারন জোনস মাত্র ৪০ বলে খেলেন ৯৪ রানের ইনিংস। চারটি চারের মারের পাশাপাশি ১০ বার মারেন ওভার বাউন্ডারি। তার সঙ্গী গাউস ৪৬ বলে করেন ৬৫ রান। তাতে ১৪ বল থাকতেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। উইকেট খোয়ায় কেবল তিনটি।

 

কানাডার হয়ে কলিম সানা ও নিখিল দত্ত একটি করে উইকেট নেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি