রাফায় ইসরাইলের অভিযান বন্ধের নির্দেশ আইসিজে
ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজার রাফাতে ইসরাইলকে অবিলম্বে অভিযানসহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)।
স্থানীয় সময় শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয় মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছেন এই আদালত।
পাশাপাশি তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে এর মধ্যে। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরাইলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৩৫ হাজার ৮০০ জন। সেইসঙ্গে আহতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে নিহত হয় এক হাজার ১৩৯ জন।






আপনার মতামত লিখুন