খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে চায় বিএনপিঃ রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ
স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে চায় বিএনপিঃ রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র/পতি মোহা/ম্মদ শাহা/বুদ্দিন বলেছেন, স্বাধী/নতার ৫৩ বছর পরেও ঘাতক-দালাল চক্র মুক্তি/যুদ্ধ ও স্বাধীনতার চেতনাসহ আমাদের সাফল্যকে ম্লা/ন করে দিতে বিরামহীন অপ/চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছোবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণ/তন্ত্রে বিশ্বাস করে না। এরা নিজেদের ও তাদের দেশী-বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। আজ শনিবার (১৮ই মে) রাজধানীর ওসমানী স্মৃ/তি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এ কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্র/পতি মোহা/ম্মদ সাহা/বুদ্দিন বলেছেন, দেশ থেকে ৭২ এর সংবিধান বিরোধী শক্তিকে নির্মূল করতে হবে। অপশক্তির বিরুদ্ধে মুক্তি/যুদ্ধের পক্ষের সকল শক্তির ই/স্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্র/পতি। তিনি বলেন, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে।

স্বাধীনতাবিরোধীদের মধ্যে পরাজয়ের গ্লানি আগু/নের লেলিহান শিখার মতো দাউ দাউ করে জ্বলে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, এজন্যই তারা সপরিবারে বঙ্গ/বন্ধুকে হত্যা করেছিলো।

তরুনদের উদ্দে/শ্য বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ুন, বঙ্গ/বন্ধুর জীবনী ও আদর্শ সম্পর্কে জানুন। মননে, বোধে, জীবনাচরণে মুক্তি/যুদ্ধের আদর্শকে বুকে লালন করে বাঙালির গৌর/বোজ্জ্বল ইতিহাসকে বিশ্বের কাছে তুলে ধরুন।’

 

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি