আজ লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে ই-জেনারেশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তে আজ ৩৯৩টি কোম্পা*নির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (১৩ মে) ডিএসই এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আজ ই-জেনারেশনের ৩৮ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পা*নিটি।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আজ ৩৫ কোটি ৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৩ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিং*স লিমিটেড, গোল্ডে*ন সন, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, স্যালভো ক্যামিকেল, নাভানা ফার্মাসিউ*
টিক্যালস পিএলসি।






আপনার মতামত লিখুন