মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এসব তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির, বিপরীতে ২৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ২৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।






আপনার মতামত লিখুন