আতঙ্কের ছায়া পুঁজিবাজারে
বিএসইসি কর্তৃক শেয়ারের দর হ্রাসে নতুন সীমা নির্ধারণের পরের দিনই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬০ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৫১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬০২ কোটি ৭৪ লাখ টাকা।






আপনার মতামত লিখুন