খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

অনলাইন ক্লাশ শুরু করেছে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন ক্লাশ শুরু করেছে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান

রমজান ও ঈদ উপলক্ষ্যে টানা ২৬ দিন ছুটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর যুক্ত হলো ‘গরমের কারণে’ ৫ দিনের ছুটি। এতে শিক্ষার্থীদের ‘শিখন ঘাটতি’ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকার অনেক প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে। এতে বাধা দিচ্ছে না কর্তৃপক্ষ। তবে তারা বলছে, যারা অনলাইনে ক্লাসে অংশ নিতে পারবে না তাদের ‘অনুপস্থিত’ দেখানো যাবে না।

২৬ দিন বন্ধের পর নতুন করে ৫ দিন ছুটি যোগ হওয়ায় নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষকরা। ঘাটতি পোষাতে তাই অনলাইনে ক্লাস নিতে শুরু করেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজের পাশাপাশি সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে।

আজ রোববার অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও একইরকম ঘোষণা দিয়েছে। আজ থেকেই এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ২১ এপ্রিল (রবিবার) থেকে ২৭ এপ্রিল (শনিবার) পর্যন্ত সকল ক্লাস অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

রাজধানীর বেশে কয়েকটি স্কুল-কলেজের প্রধানরা জানান, অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছেন তারা।

মহাখালী ডিওএইচএস বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইনে ক্লাস নেওয়ার হবে বলে এসএমএস দেওয়া হয়। সেই অনুযায়ী আজ থেকে প্রতিষ্ঠানটির সব ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে।

অনলাইনে ক্লাস করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও। একইভাবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বেশিরভাগ প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে।

জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। তবে, এটা বাধ্যতামূলক নয়। কোনো শিক্ষার্থী যদি অনলাইনে ক্লাসে যুক্ত না থাকে, তাকে অনুপস্থিত দেখানো হবে না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী ঢাকা পোস্টকে বলেন, সরকার বিশেষ দুযোর্গকাল হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচদিন বন্ধ ঘোষণা করেছে। এসময় কেউ অনলাইনে ক্লাস নিলে নিষেধ নেই।

তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষে প্রায় সব শ্রেণিতে নতুন কারিকুলামে পাঠদান চলছে। তাই শিখন ঘাটতি পোষাতে যেসব প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তাদের সাধুবাদ জানাই।

গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে দেশের সব অঞ্চলে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের দাবির মুখে গতকাল স্কুল-কলেজ ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর রাতের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আলাদা বিজ্ঞপ্তি দিয়ে কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরও তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি