অবশেষে গতি ফিরেছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (০৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
এদিন ডিএসইতে ৪১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ লেনদেন শেষে ৬৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচিত সময়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৩১৬ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।






আপনার মতামত লিখুন