প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অবশেষে গতি ফিরেছে পুঁজিবাজারে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৪

সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (০৮ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হলো আজকের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

এদিন ডিএসইতে ৪১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ লেনদেন শেষে ৬৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩ পয়েন্টে।

আলোচিত সময়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৩১৬ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা