খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কেএনএফের স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ
কেএনএফের স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৭ এপ্রিল) ভোর ৫টায় র‌্যাব-১৫ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।

তিনি বলেন, অভিযান চলমান রয়েছে। নাথান বমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম। আমরা চেওসিমকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের সুয়ালকে অভিযান পরিচালনাকালে তার বাসা চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। তার পাকা একতলা বিল্ডিংয়ে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে, তার বাসায় থাকা ছোট একটি স্টিলের স্ট্রাকচার খুঁজে পাই। তার পরিবারের সদস্যরা সেটা খুলতে অসহযোগিতা করলেও আমরা খুলে তার ভেতরে ছোট একটি কুঠুরি ছিল সেখান থেকে তাকে আটক করতে সমর্থ হই।

লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ আরও বলেন, ২০১৪-১৫ এর দিকে ছয়টি নৃ-গোষ্ঠীকে নিয়ে কেএনডিও নামে স্যোশাল অর্গানাইজেশন গঠন করা হয়।  চেওসিম বম কেএনএফের সৃষ্টির প্রথম দিকের কেএনডিও-এর চেয়ারম্যান। কেএনডিও থেকে সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে কেএনএফ গঠন করে।

তিনি আরও বলেন, ২০২২ সালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি সশস্ত্র জঙ্গি সংগঠনকে টাকার বিনিময়ে অস্ত্র ও প্রশিক্ষণের বিষয়টিও এই চেওসিম বমের বাসায় বসে আর্থিক কালেকশনগুলো করা হত। এ ছাড়া কেএনএফের নাশকতার সঙ্গে জড়িতদের তার ও তার আত্মীয় স্বজনদের বাসায় রাখা হত।

এইচ এম সাজ্জাদ বলেন, ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত কয়েকজন ঘটনার আগে তার বাসায় এসেছিল, কয়েক দিন থেকেছিল। তিনি সংগঠনের জন্য বিভিন্ন জায়গা হতে টাকা কালেকশন করতেন। অভিযানে র‍্যাব তার বাসা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ দুইটি এয়ারগান জব্দ করে।

তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় শান্তি ফিরে না আসা পর্যন্ত আমাদের অভিযান চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান, কোম্পানি অধিনায়ক সিপিসি-৩ স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি