খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রেনে স্বস্তির ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ণ
ট্রেনে স্বস্তির ঈদযাত্রা

আগে ঘণ্টার পর ঘণ্টা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতাম। অনেক বছর পর দেখলাম ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি না।

ঈদ যাত্রার চতুর্থ দিনে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পেরে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেনের একজন যাত্রী। ট্রেনটি সকাল সাড়ে ৮টায় ঢাকা রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম ছেড়ে যায়।

তিনি আরও বলেন, স্টেশনে এসে সুন্দরভাবে ট্রেনে উঠলাম। ভিতরের পরিবেশ অনেক সুন্দর। সবাই যার যার সিটে বসতে পারছে, মালামাল রাখতে পারছে। কোনো অসুবিধা নেই।

শনিবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ট্রেন যাত্রীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছেন। শুরুতেই যাত্রীদের সঙ্গে টিকিট রয়েছে কি না সেটি চেক করছেন টিটিইরা। পরের ধাপে চেক করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র আছে কি না। সেটির নামের সঙ্গে সাদৃশ্য রয়েছে কি না যাত্রীদের টিকিট। শেষ দফায় প্ল্যাটফর্মে প্রবেশের মুহূর্তেও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ও ট্রেনের টিকিট চেক করে দেখছেন। এরপরেই যাত্রীরা ট্রেনের সিডিউল দেখে নির্ধারিত গন্তব্যের প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। আর যাদের সঙ্গে টিকিট নাই, সেটা কোথাও ধরা পড়লেই তাদের ফেরত পাঠানো হচ্ছে।

যাত্রীরা জানিয়েছেন, ঢাকা স্টেশন থেকে ট্রেনে চড়ার মতো সহজ কিছু এবার নেই। দৃশ্যত বিমানের মতো না হলেও একজন যাত্রীর জন্য সিস্টেমটা বিমানের মতোই হয়েছে। সহজেই নিজের আসন পর্যন্ত যাওয়া যাচ্ছে ও মালামাল রাখা যাচ্ছে।

কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী আমিনুল ইসলাম বলেন, যাত্রা শুরুর ৪৫ মিনিট আগে আমাদের ট্রেনটিকে প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এতে করে কোনো রকম ধাক্কাধাক্কি ছাড়া ট্রেনে উঠতে পেরেছি। মালামাল রাখা নিয়েও কোনো দুশ্চিন্তা করতে হয়নি। আসলে প্ল্যাটফর্ম এলাকায় ট্রেনের যাত্রী ছাড়া অন্য কোনো মানুষ তেমন একটা নেই।

 

তিনি আরও বলেন, এই কয়েক বছর আগেও এমন হয়েছে যে নিজের আসন পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমার আসনে বসে গেছে অন্যজন। আর আমাকে যেতে হয়েছে দাঁড়িয়ে। সেই পরিমাণ অবৈধ যাত্রী এখন আর নেই।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের যাত্রী রমিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে ট্রেনে ওঠার ব্যবস্থাপনা খুব ভালো হলেও এর পরের স্টেশনগুলো থেকে সেটি আর থাকে না। গতকাল আমার একজন বন্ধু গিয়েছে বাড়িতে। তার কাছ থেকে জেনেছি প্রথম দুই তিনটা স্টেশন পরেই নাকি মানুষের ভিড় হয়ে যায়। টিকিট বিহীন যাত্রীরা ট্রেনে ওঠে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এক ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে। ট্রেনটি ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকায় এসে পৌঁছায় ৬টা ২০ মিনিটে এবং ঢাকা ছেড়ে যায় সকাল ৭টা ৪৫ মিনিট। এ ছাড়া আরও দুটি ট্রেন ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকা স্টেশন ছাড়ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি