খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মাদ্রাসা শিশুদের জন্য জেসিআই বাংলাদেশের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ণ
মাদ্রাসা শিশুদের জন্য জেসিআই বাংলাদেশের ব্যতিক্রমী আয়োজন

পবিত্র রমজান মাসে মাদ্রাসা শিশুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ “রিনোভেটিং লাইফ” ও সেহেরি আয়োজন করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে রাজধানীর সেলেব্রেটি কনভেনশন হলে এ আয়োজন করা হয়। এতে জেসিআই বাংলাদেশের ৫০টি লোকাল চ্যাপ্টারের ছয় শতাধিক সদস্য, পরিবারবর্গ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। জেসিআই বাংলাদেশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই’র মেন্টর ও ভাইস প্রেসিডেন্ট ওয়েহকহি। অনুষ্ঠানের আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক হিসেবে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইরফান উদ্দীন, সহ-আহ্বায়ক হিসাবে ছিলেন জেসিআই বাংলাদেশের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট নাসের মহসিন উপস্থিত ছিলেন।

নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও সুদৃঢ় করতে জেসিআই বাংলাদেশ প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে। গত কয়েক বছরের মতো এবারের অনুষ্ঠানেও অন্যান্য আয়োজনের সাথে হামদ নাতের আয়োজন ছিল। এর মধ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল প্রজেক্ট রিনোভেটিং লাইফ। এই প্রজেক্টের মাধ্যমে মাদ্রাসায় সংস্কার কাজ ও মাদ্রাসার শিশুদের জন্য কম্পিউটার প্রদান করা হয়। সেই সাথে জেসিআই বাংলাদেশের তত্ত্বাবধানে মাদ্রাসার শিশুদের জন্য কম্পিউটার ও ইংরেজি ভাষার প্রশিক্ষণ কোর্সের ধারাবাহিক আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির বলেন, “সারা দেশে আমাদের প্রায় ৫০টি স্থানীয় সংগঠন আছে। আমাদের সমগ্র জাতিতে অবদান রাখার সুযোগ রয়েছে। আমরা যদি এই ছোট কাজগুলোকে দীর্ঘমেয়াদি কার্যকরী প্রকল্পে রূপান্তরিত করি তাহলে আমরা দেশ ও সমাজের উন্নতিতে অবদান রাখতে পারব, সবার জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারব। আমাদের প্রচেষ্টাকে সর্বাধিক করার জন্য আমাদের টেকসই উদ্যোগের উপর আরও ফোকাস করা উচিত।”

অনুষ্ঠানের মুখ্য সমন্বয়ক ইরফান উদ্দীন বলেন, “আমি এই সেহেরি আয়োজনের সাথে প্রজেক্ট রিনোভেটিং লাইফের মতো সামাজিক উদ্যোগে আনন্দিত। আগামীতেও মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার সংস্কার ও আধুনিককরণ কার্যক্রমকে আমরা ধারাবাহিকভাবে অব্যাহত রাখব।”

১৯১৫ সালে প্রতিষ্ঠিত জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের সমন্বয়ে গড়া আন্তর্জাতিক সংগঠন। জেসিআই প্রায় ১২৪ টি দেশে কার্যক্রম বিস্তৃত করেছে। কাউন্সিল অব ইউরোপ এবং ইউনেস্কোর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে একটি মর্যাদাপূর্ণ পরামর্শমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। মানসম্মত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে জেসিআই বাংলাদেশ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি