খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

শাহরাস্তিতে রাস্তার জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ
শাহরাস্তিতে রাস্তার জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পরাণপুর গ্রামের হাজীবাড়িতে যাতায়াতের রাস্তা দখল করে পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে পরাণপুর হাজীবাড়ির ইব্রাহিম খলিলের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সোমবার (১১ মার্চ) বিকাল ৪ ঘটিকায় পরাণপুর হাজীবাড়ি সংলগ্ন প্রধান সড়কে ঐ বাড়ির ভুক্তভোগীসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। এ সময় এলাকাবাসী ইব্রাহিম খলিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তার কুশপুত্তলিকা পুড়িয়েছে।

সরেজমিনে গেলে বাড়ির বাসিন্দা মোঃ সুন্দর আলী বলেন, ইব্রাহিম খলিল এবং প্রবাসে থাকা অবস্থানরত দুই সন্তান ইউনূস ও জাহানশাহ দীর্ঘদিন যাবত বাড়িতে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে। টামটা উত্তর ইউনিয়নের পরাণপুর গ্রামের হাজীবাড়িতে প্রবেশপথের রাস্তার জায়গা দখল করে পথ বন্ধ করে দেয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ইব্রাহিম খলিল ও তার পরিবার। এ রাস্তা দিয়ে বাড়ির ত্রিশটি পরিবার যাতায়াত করে প্রায় শত বছর ধরে। হটাৎ করে তিনি ও তার পরিবারের সদস্যরা রাস্তার সেই জায়গা দখল করে তাতে আমরা সকলেই বাঁধা দেই। ফলে তিনি আমাদের নানারকম হুমকি-ধামকি দেয় এবং আদালতে মিথ্যা মামলা দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দখলকৃত রাস্তার জায়গা খালি করে না দিলে আমরা বৃহত্তর মানববন্ধনে যেতে বাধ্য হবো।

মানববন্ধনে হাজীবাড়ির বাসিন্দা ভুক্তভোগী মোঃ শাহ আলম মিয়া বলেন, শুনেছি আমাদের স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম দেশের জন্য ও সাধারন মানুষের জন্য কাজ করে, কিন্তু আজ তার এলাকায় ইব্রাহিম খলিলের মতো লোক বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে আমাদেরকে কষ্ট দিচ্ছে। ইব্রাহিম খলিল যাতায়াতের রাস্তা দখল করে আবার ভয়-ভীতি দেখায়। আমরা আমাদের চলাচলের সেই রাস্তা পুনরুদ্ধার করার জন্যই আজকে রাজপথে মানববন্ধন করছি। স্থানীয় সংসদ মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, আমাদের যাতায়াতের সেই রাস্তা পুনরুদ্ধারের জন্য।

ভুক্তভোগী হাজীবাড়ির বাসিন্দা মিজান বলেন, প্রভাব বিস্তার করে ইব্রাহিম খলিল ও তার পরিবারের সদস্যরা যাতায়াতের রাস্তার জমি অবৈধভাবে দখল করে তা বন্ধ করে দিয়েছেন। আমি এলাকাবাসী ও বাড়ির লোক সহ বাঁধা দিলে আমার ও বাড়ির কয়েকজনের নামে মিথ্যা মামলা করেছে। নানা রকম হুমকি-ধামকি সহ পুলিশি হয়রানি করবে বলে ভয়-ভীতি দেখিয়েছে। একজন বয়োজ্যেষ্ঠ লোকের আচরন কখনও এমন হতে পারে না, ভুমি দস্যুদের মত সাধারন জনগনের চলাচলের রাস্তা সে দখল করতে পারে না। আমরা আমাদের চলাচলের সেই রাস্তা দখলমুক্ত চাই।

বাড়ির বাসিন্দা মনি আক্তার আরও জানান, যাতায়াতের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করায় ৩০ টি পরিবারের মানুষজন পাশের জমির উপর দিয়ে চলাফেরা করতো। ইব্রাহিম খলিল তার জমিতে সীমানা প্রাচীর নির্মান করায় এখন তাদের চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। এ বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার ইব্রাহিম খলিলকে নোটিশ দেয়া হয়েছে কিন্তু তিনি কোন কর্ণপাত করেননি।

উল্লেখ্য, মানববন্ধন শেষে এলাকাবাসী ও বাড়ির লোকেরা ইব্রাহিম খলিলের কুশপুত্তলিকা পুড়িয়ে অবিলম্বে যাতায়াতের রাস্তা উন্মুক্ত করে দিতে স্থানীয় প্রশাসনসহ সকলকে অনুরোধ করেন। চলাচলের রাস্তা উন্মুক্ত না করলে শীঘ্রই তারা আরও বৃহত্তর মানববন্ধন করবেন বলেও জানিয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি